ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্ত। বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়া–গ্রিন রোড এলাকায় এই ঘটনা ঘটে।  গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তিনি মারা যান। 

নিহতের নাম আজিজুল হক মোসাব্বির।  তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।  তাকে তিন রাউন্ড গুলি করা হয়েছিলো।

ডিএমপির তেজগাঁও জোনের এডিসি ফজলুল করিম একাত্তরকে মোসাব্বিরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

এই ঘটনায় সুফিয়ান বেপারী মাসুদ (৫০) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। বাম পাজরে গুলি লাগা মাসুদ তেজগাঁও কাজীপাড়া ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটার দিকে কাওরানবাজারের তেজতুরী বাজারের স্টার কাবাব হোটেলের পাশের আহসানউল্লাহ গলিতে সাবেক ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। দুর্বৃত্তের ছোড়া গুলিতে মুসাব্বির ও কাওরানবাজার ভ্যানচালক শ্রমিক নেতা সুফিয়ান ব্যাপারী মাসুদ আহত হয়। গুলিবিদ্ধ মুসাব্বিরকে আহত অবস্থায় স্থানীয়রা বিআরবি হাসপাতাল ভর্তি করা করে। পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। 

এর আগে তেজগাঁও বিভাগের পুলিশের একটি সূত্র একাত্তর টেলিভিশনকে গুলির খবরটি জানায়।  

একাত্তর/এসি
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। 
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় আরও দু’জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়...
তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ছেলে হত্যার জন্য শেখ হাসিনাসহ সকল আসামির ফাঁসি দাবি করেছেন পাঁচ আগস্ট চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ আনাসের মা সানজিদা খান।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর