যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সাবমেরিন ও যুদ্ধজাহাজ নির্মাণে শীর্ষে চীন

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মুখে বিশ্বজুড়ে নৌ-সামরিক সরঞ্জাম, যুদ্ধজাহাজ ও সাবমেরিন উৎপাদনের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত দুই বছরে বিশ্বজুড়ে সামরিক নৌ-উৎপাদনের মূল্য প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ফরাসি প্রতিরক্ষা সংস্থা ‘নেভাল গ্রুপ’।

প্যারিসে আয়োজিত বিশ্বের অন্যতম বৃহৎ নৌ-প্রতিনিধিদের প্রদর্শনী ‘ইউরোন্যাভাল ড্রেফেন্স ট্রেড শো’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নেভাল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিয়েরে-এরিক পমেলট এই তথ্য প্রকাশ করেন। ইউরোন্যাভালের একটি সাম্প্রতিক গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, ২০২২-২০২৩ সালে যেখানে বিশ্বজুড়ে নৌ-সামরিক উৎপাদনের মূল্য ছিল ৮২ বিলিয়ন ডলার, সেখানে ২০২৪-২০২৫ সালে তা বৃদ্ধি পেয়ে ১২২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

নেভাল গ্রুপের সিইও ও ফরাসি শিপবিল্ডিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পিয়েরে-এরিক পমেলট নিশ্চিত করেছেন যে, ২০২৪-২০২৫ অর্থবছরে সামরিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন নির্মাণের দৌড়ে শীর্ষস্থানে রয়েছে চীন, যা বিশ্বশক্তি যুক্তরাষ্ট্রকেও পেছনে ফেলে দিয়েছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এবং পরবর্তী সময়ে লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যে সৃষ্ট সামরিক সংকটের পর পশ্চিমা বিশ্বের দেশগুলো তাদের নৌবহর দ্রুত আধুনিকীকরণের প্রতিযোগিতায় নেমেছে।

উদ্বোধনী বক্তব্যে বিশ্বব্যাপী সমুদ্রের বিদ্যমান হুমকিগুলো তুলে ধরে পমেলট এক সতর্ক বার্তা দিয়ে বলেন, গত ৩০ বছর ধরে আমরা অনেকেই সমুদ্রকে একটি নিরাপদ, উন্মুক্ত ও মুক্ত ক্ষেত্র বলে মনে করতাম, যেখানে উন্মুক্তভাবে বাণিজ্য পরিচালিত হতো। কিন্তু সেই যুগের এখন সমাপ্তি ঘটেছে।

তিনি আরও যোগ করেন, ইউক্রেন সংঘাত, কৃষ্ণসাগর ও লোহিত সাগরের অস্থিরতা, পারস্য উপসাগর, ইন্দো-প্যাসিফিক অঞ্চল, শ্যাডো ফ্লিট, সাবমেরিন ক্যাবল কাটা, ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র, মাইন ও জ্যামিংয়ের মতো চ্যালেঞ্জগুলো এখন একযোগে আমাদের সামনে হাজির হয়েছে। সাধারণ মানুষও এখন এই হুমকিগুলো স্পষ্টভাবে প্রত্যক্ষ করছে।

বিদ্যমান এই বিশ্বপরিস্থিতিতে ইউরোপীয় দেশসমূহ ও তাদের মিত্রদের নৌপ্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান পমেলট। তিনি জোর দিয়ে বলেন, এখন আর কোনো একক দেশের পক্ষে একাকী স্বাধীন নৌবহর পরিচালনা করা সম্ভব নয়। নতুন নৌ-প্রকল্পগুলো দিন দিন আরও বেশি আন্তর্জাতিক ও ইউরোপীয় কেন্দ্রিক হয়ে উঠছে।

একই ধরনের যুদ্ধজাহাজ, রণতরী, একই লজিস্টিকস ও একই মিসাইল সিস্টেম একাধিক মিত্র দেশ যৌথভাবে ব্যবহার করলে সবার জন্যই খরচ ও নিরাপত্তার দিক থেকে পারস্পরিক সুবিধা তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলকে কোনো পরাশক্তির লড়াইয়ের ময়দান বা ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্র হতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই অঞ্চলে স্থায়ী শান্তি ও...
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে কাতারের মধ্যস্থতায় আয়োজিত আলোচনা ছেড়েছেন ইরানের মধ্যস্থতাকারীরা। তবে এই প্রস্থান আলোচনার কোনো জটিলতার কারণে নয় বলে জানানো হয়েছে। উভয় পক্ষের কাছে...
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের দুই বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সেনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারণে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুপ্রতীক্ষিত...
যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় রোববার এক হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় ৯ জন আরোহীর সবাই মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। বহামাগামী একটি প্রাইভেট ‘লিয়ারজেট ৬০’ বিজনেস জেট মাঝআকাশ থেকে খাড়া নিচের দিকে...
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে পেশাদার মোটরযান চালকদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে রাজধানী ঢাকার তেজগাঁওয়ে দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম...
এক বছরের বেশি সময় ধরে স্থবির থাকার পর তারকা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের কর ফাঁকি ও সম্পদ গোপনের অনুসন্ধান আবার শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর...
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে আগামী দুই বছরের জন্য মনোনীত হয়েছেন ফিনিক্স সিনার্জি লিমিটেডের চেয়ারম্যান এইচ. ই. তুহিন রেজা।
রপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় আনা কাঁচামাল বা কাপড় কারখানা গুদাম থেকে অবৈধভাবে খোলা বাজারে বিক্রি এবং মূসক ফাঁকি দেওয়ার অভিযোগে দুটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড়ো ধরনের অনিয়ম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর