হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

আপডেট : ১২ জুন ২০২৬, ০৪:০৫ পিএম

রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা টিভি সেন্টার এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ জুন) দুপুর ২টার দিকে রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

পলাশ একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলেও জানান তিনি।

ওসি বলেন, কে বা কারা তাকে গুলি করেছে এবং ঘটনার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

আরবিএস
রাজধানীর হাতিরঝিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় আব্দুল হামিদ খাঁন (৪৫) নামের এক রাইড শেয়ারিং (পাঠাও) চালক নিহত হয়েছেন।
উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে।
রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় ২০০ টাকা মুচলেকা দেওয়ার শর্তে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশারফুল আলম ওরফে হিরো আলমকে জামিন দিয়েছে...
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে সশস্ত্র সন্ত্রাসী ও মাদক সম্রাট এস কে নাসিমকে (৩২) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে ফুটবল বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ কোরিয়া।
এটি ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে বিএনপি সরকার, যারা দলীয়করণ বলছে, তারা একটি অযৌক্তিক ও অনভিপ্রেত মন্তব্য করেছেন।
প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে ভক্তরা নানা উদ্যোগ নিচ্ছেন। সেই আনন্দ-উচ্ছ্বাসের অংশ হিসেবেই সিরাজগঞ্জবাসীও মেতে উঠেছে ফুটবল উন্মাদনায়।
এ অঞ্চলে শিল্পকারখানা প্রতিষ্ঠার সুযোগ-সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী দুই মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর