দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

আপডেট : ১২ জুন ২০২৬, ১০:৫১ পিএম

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে ফুটবল বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ কোরিয়া। আজ ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে।

মেক্সিকোর গুয়াদালহারার সাপোপানে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে বল দখলে নিয়ে মধ্যমাঠের নিয়ন্ত্রন নেয় দক্ষিণ কোরিয়া। গোলের জন্য চেক প্রজাতন্ত্রকে চাপে রেখেছিল তারা। প্রতিপক্ষের গোলমুখে ৯টি শট নিলেও গোলের দেখা পায়নি দক্ষিণ কোরিয়া।

গোলের একাধিক সুযোগ নষ্ট করেছেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক হিউন-মিন-সন। অন্যদিকে, রক্ষণভাগ সামলানোতেই ব্যস্ত ছিল চেক প্রজাতন্ত্র। শেষ পর্যন্ত প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও চেক প্রজাতন্ত্রকে চেপে ধরে দক্ষিণ কোরিয়া। কিন্তু ম্যাচের ৫৯ মিনিটে গোল পেয়ে যায় চেক প্রজাতন্ত্র। ভ্লাদিমির চৌফালের লম্বা থ্রো থেকে দারুণ হেডে বল জালে জড়ান সেন্টার-ব্যাক ও অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। ১-০ গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র।

গোল হজম করে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া উঠে দক্ষিণ কোরিয়া। ৬৭ মিনিটে গাং-ইনের পাস থেকে বল নিয়ে বক্সের ভেতরে চেক প্রজাতন্ত্রের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান হোয়াং ইন-বম। ম্যাচে ১-১ সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া।

৭৭ মিনিটে দ্বিতীয় গোল পেয়েছিল চেক প্রজাতন্ত্র। টমাস সৌচেকের গোল অফসাইডে বাতিল করে দেন রেফারি।৮০ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। ইন-বমের পাস থেকে দারুণ শটে গোল করেন হিউয়ান-গিউ।

এরপর ম্যাচের বাকী সময় লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

ম্যাচের ৬২ শতাংশ সময় বল দক্ষিণ কোরিয়ার দখলে ছিল। ১৫বার গোলে শট নেয় তারা। এরমধ্যে ৭টি শট লক্ষ্যে ছিল।

২০১০ বিশ্বকাপের পর এই প্রথম জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল দক্ষিণ কোরিয়া।

আগামী ১৮ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। ১৯ জুন স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া।

আরবিএস
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
জাপানে চলমান এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে নামার ঠিক আগমুহূর্তে এক চরম বিব্রতকর ও গোলমেলে পরিস্থিতির মুখে পড়ল দক্ষিণ কোরিয়া পুরুষ হকি দল। ম্যাচ শুরুর আগে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা দক্ষিণ...
বিশ্বকাপে ভরাডুবির পর চরম সংকটে থাকা দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ৪৮ বছর বয়সী স্প্যানিশ কোচ রবার্ট মোরেনো। সোমবার আয়োজিত নিজের প্রথম সংবাদ...
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই ম্যাচকে ২০২৬ বিশ্বকাপের ‘স্বপ্নের ফাইনাল’ হিসেবে আখ্যা দিয়েছে। একদিকে শিরোপাধারী আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর