সিরাজগঞ্জে আলোচনায় লিটন সরকারের ‘ব্রাজিল বাড়ি’

আপডেট : ১২ জুন ২০২৬, ০৮:২৮ পিএম

ফুটবল বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বসিত পুরো দেশ। বিশ্বকাপ যতই এগোচ্ছে, ততই বাড়ছে ভক্ত-সমর্থকদের উত্তেজনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে ভক্তরা নানা উদ্যোগ নিচ্ছেন। সেই আনন্দ-উচ্ছ্বাসের অংশ হিসেবেই সিরাজগঞ্জবাসীও মেতে উঠেছে ফুটবল উন্মাদনায়। আর এরই মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শহরের মোক্তারপাড়া এলাকার লিটন সরকারের ব্যতিক্রমী ‘ব্রাজিল বাড়ি’।

ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রতি গভীর ভালোবাসা থেকে নিজের বাড়িকে লিটন সাজিয়েছেন ব্রাজিলের পতাকার আদলে।

হলুদ-সবুজ রঙে রাঙানো এই বাড়িটি এখন শুধু একটি বসতবাড়ি নয়, বরং হয়ে উঠেছে সিরাজগঞ্জের ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

লিটন সরকার জানান, ছোটোবেলা থেকেই তিনি ব্রাজিল দলের একনিষ্ঠ ভক্ত। সেই ভালোবাসা থেকেই ২০১৮ সালে তিনি নিজের বাড়িটিকে ব্রাজিলের পতাকার রঙে সাজান।

তিনি আরও জানান, ২০২২ সালেও বিশ্বকাপের সময় বাড়িটি নতুন করে সাজিয়ে ব্রাজিল থিমে সংস্কার করেন।

বর্তমানে এই ‘ব্রাজিল বাড়ি’ দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুধু ব্রাজিল সমর্থকরাই নয়, আর্জেন্টিনা সমর্থকরাও কৌতূহল নিয়ে দেখতে আসছেন ব্যতিক্রমী এই বাড়িটি।

ফুটবলকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ভিন্নধর্মী আয়োজন এখন সিরাজগঞ্জে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

আরবিএস
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
২০২৬ ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতেই লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল উন্মাদনা এখন আকাশ ছুঁয়েছে। একদিকে মাঠের বল গড়ানোর সাথে সাথে পুরো ব্রাজিল মেতে উঠেছে...
টানা তৃতীয়বারের মতো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহোৎসব বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ২০০৬ সালে ট্রফি জয়ের পর দীর্ঘ ২০ বছর ধরে বিশ্বকাপের নকআউট পর্বে একটি ম্যাচও খেলার ভাগ্য...
আর মাত্র দুই দিন পরেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল বিশ্বের অন্যতম হাই-ভোল্টেজ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে মরক্কো। কিন্তু এই মেগা ম্যাচের ঠিক ৪৮ ঘণ্টা আগে...
এটি ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে বিএনপি সরকার, যারা দলীয়করণ বলছে, তারা একটি অযৌক্তিক ও অনভিপ্রেত মন্তব্য করেছেন।
এ অঞ্চলে শিল্পকারখানা প্রতিষ্ঠার সুযোগ-সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী দুই মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
বাংলাদেশে এসেছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর