শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল বাস চালু

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০২:০১ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়াতে এবং যাত্রীদের ভোগান্তি ও হয়রানি কমাতে আবারও চালু করা হয়েছে ফ্রি শাটল বাস সার্ভিস। এর মাধ্যমে দেশের প্রধান বিমানবন্দরের সেবার মান আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা সম্ভব হবে বলে আশা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (৮ জুলাই) দুপুরে দুটি বাসের মাধ্যমে এই ফ্রি শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

উদ্বোধন শেষে নির্বাহী পরিচালক জানান, এই শাটল বাসগুলো বিমানবন্দর থেকে ছেড়ে গিয়ে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়, বিমানবন্দর রেলস্টেশন ও কাওলা এলাকা ঘুরে পুনরায় বিমানবন্দরে ফিরে আসবে।

তিনি উল্লেখ করেন, যাত্রী পুরোপুরি ভর্তি না হলেও প্রতি আধা ঘণ্টা পরপর বাসগুলো নির্ধারিত রুটের উদ্দেশে ছেড়ে যাবে। আর যদি নির্দিষ্ট সময়ের আগেই বাস যাত্রীপূর্ণ হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গেই সেটি গন্তব্যের উদ্দেশে রওনা দেবে।

এই বাস সার্ভিসে যাতায়াতের জন্য কোনো ধরনের অর্থ বা বকশিশ দাবি করা হলে কিংবা যাত্রীরা কোনো হয়রানির শিকার হলে, তাৎক্ষণিকভাবে হটলাইন নম্বরে বা সরাসরি বিমানবন্দর কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।

এর আগেও বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করা হলেও একপর্যায়ে তা বন্ধ হয়ে যায়। এ প্রসঙ্গে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, অতীতে এই সার্ভিসটি বন্ধ হয়ে যাওয়ার কারণ এবং যাত্রীদের অনাগ্রহের বিষয়গুলো তারা গভীরভাবে বিশ্লেষণ করেছেন। আগের ত্রুটিগুলো কাটিয়ে উঠে এবার যাত্রীসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শাটল বাসের পাশাপাশি বিমানবন্দরের লাগেজ হ্যান্ডলিংয়ের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন নির্বাহী পরিচালক। তিনি জানান, বর্তমানে আড়াইশ যাত্রী ধারণক্ষমতার ছোট বিমানগুলোর লাগেজ হ্যান্ডলিং করতে এক ঘণ্টা সময় লাগছে। এর চেয়ে বেশি যাত্রী সংবলিত বড় বিমানগুলোর ক্ষেত্রে লাগেজ পেতে আরেকটু বেশি সময় লাগছে।

বর্তমানে শাহজালাল বিমানবন্দরে আসা মোট ফ্লাইটের ৬০ থেকে ৬৫ শতাংশ বিমানের লাগেজ হ্যান্ডলিং এক ঘণ্টার মধ্যেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে বলে দাবি করেন তিনি।

একাত্তর/এসি
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত প্রায় দুই সপ্তাহে মোট ৪২৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাগাতার বাতিল হচ্ছে ফ্লাইট। গেলো ২৮ ফেব্রুয়ারি থেকে আগামীকাল সোমবার (৯ মার্চ) পর্যন্ত মোট ৩২০টি ফ্লাইট বাতিল করেছে...
বিশেষ অপারেশনাল শৃঙ্খলা ও নিরাপত্তাজনিত কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ব্যতীত অন্য সবার প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুনে ব্যবসা বাণিজ্যের ক্ষতি বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিজিএমইএ নেতারা।
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুটি ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশুও আহত হয়েছে।
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষকদেরকে সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, শুধু ট্রেনিং নয়, ট্রেনিংয়ের সাথে তাদের সম্মানী যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে আমরা তাদের কাছ থেকে ভালো কিছু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর