মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: শাহজলাল থেকে ১০ দিনে ৩২০ ফ্লাইট বাতিল

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৮:২২ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাগাতার বাতিল হচ্ছে ফ্লাইট। গেলো ২৮ ফেব্রুয়ারি থেকে আগামীকাল সোমবার (৯ মার্চ) পর্যন্ত মোট ৩২০টি ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বেবিচক সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এই দেশগুলোর আকাশসীমা বন্ধ থাকায় ঢাকা থেকে সংশ্লিষ্ট গন্তব্যগুলোতে ফ্লাইট পরিচালনা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ফলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একের পর এক ফ্লাইট বাতিল করতে হচ্ছে।

বেবিচকের দেওয়া তথ্য অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি ও আগামীকাল (৯ মার্চ) আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়। 

এর মধ্যে আগামীকাল কুয়েতের ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট বাতিল হয়েছে। 

এদিকে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার প্রবাসী শ্রমিক ও সাধারণ যাত্রী। অনেক যাত্রী বিমানবন্দরে এসে ফ্লাইট বাতিলের খবর শুনে ফিরে যাচ্ছেন। এয়ারলাইন্সগুলো জানিয়েছে, আকাশসীমা পুনরায় উন্মুক্ত না হওয়া পর্যন্ত সিডিউল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।

বেবিচক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরবিএস
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়াতে এবং যাত্রীদের ভোগান্তি ও হয়রানি কমাতে আবারও চালু করা হয়েছে ফ্রি শাটল বাস সার্ভিস। এর মাধ্যমে দেশের প্রধান বিমানবন্দরের সেবার মান...
মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির জেরে গত এক মাসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮৯৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সময়ে আকাশসীমা এড়িয়ে সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যগামী...
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত প্রায় দুই সপ্তাহে মোট ৪২৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যেন পুরোপুরি, আমেরিকান ফুটবলের ফাইনাল হিসাবে পরিচিত সুপার বোলের আদলে রূপ নিতে যাচ্ছে, যেখানে প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা...
নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অঞ্চলে আচমকা ধেয়ে আসা তীব্র বজ্রঝড় আর বৈরী আবহাওয়ার কারণে ভেস্তে গেছে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনার শেষ মুহূর্তের চূড়ান্ত অনুশীলন সেশন! রবিবারের সেই...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর