শাহজালাল থেকে দুই সপ্তাহে ৪২৩ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো যাত্রী

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৭:৩৪ পিএম

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত প্রায় দুই সপ্তাহে মোট ৪২৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী সেখান থেকে আসা হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

সিভিল অ্যাভিয়েশন সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখায় এসব দেশের গন্তব্যে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হয়।

সিভিল অ্যাভিয়েশনের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর মার্চ ৪০টি, মার্চ ৪৬টি, মার্চ ৩৯টি, মার্চ ২৮টি, মার্চ ৩৬টি, মার্চ ৩৪টি, মার্চ ২৮টি, মার্চ ২৮টি, মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি এবং ১১ মার্চ ২৭টি ফ্লাইট বাতিল করা হয়।

এছাড়া ১২ মার্চ রাত ১২টার পর আরও ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের ৪টি, শারজাহগামী এয়ার অ্যারাবিয়ার ৪টি, বাহরাইনগামী গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, সংযুক্ত আরব আমিরাতগামী এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট রয়েছে।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব গন্তব্যে ফ্লাইট পরিচালনা অনিশ্চিত থাকতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে এয়ারলাইন্সগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এদিকে হঠাৎ করে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হওয়ায় অনেক যাত্রীকে বিমানবন্দরে এসে ফিরে যেতে হচ্ছে। অনেকে টিকিট পরিবর্তন বা নতুন তারিখ নির্ধারণের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করছেন।

যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরবিএস
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়াতে এবং যাত্রীদের ভোগান্তি ও হয়রানি কমাতে আবারও চালু করা হয়েছে ফ্রি শাটল বাস সার্ভিস। এর মাধ্যমে দেশের প্রধান বিমানবন্দরের সেবার মান...
মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির জেরে গত এক মাসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮৯৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সময়ে আকাশসীমা এড়িয়ে সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যগামী...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাগাতার বাতিল হচ্ছে ফ্লাইট। গেলো ২৮ ফেব্রুয়ারি থেকে আগামীকাল সোমবার (৯ মার্চ) পর্যন্ত মোট ৩২০টি ফ্লাইট বাতিল করেছে...
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর