দুর্যোগে প্রশাসনকে জনগণের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর: মাহদী আমিন

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

চলমান দুর্যোগ মোকাবিলায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরে ড. মাহদী আমিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার চেষ্টা করছে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি অনুসঙ্গ সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।

এসময় মানবিক মূল্যবোধের ভিত্তিতে সবাই একসাথে দেশ গড়তে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান জানান মাহদী আমিন।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রোবোসাব ২০২৬ (RoboSub 2026, USA)--এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা।
জাতীয় মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
কোনো প্রটোকল বা আনুষ্ঠানিকতার আড়ম্বর ছাড়াই পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম স্বচক্ষে দেখতে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহাযুদ্ধ শুরু হতে না হতেই মাঠের ফুটবল ছাপিয়ে রেফারিং বিতর্ক এখন ‘টক অব দ্য টুর্নামেন্টে’ পরিণত হয়েছে। বিতর্কিত সব সিদ্ধান্তের জেরে যখন চারদিকে সমালোচনার ঝড়, ঠিক...
বিশ্বকাপ ফুটবল একের পর এক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়ে চলেছে, তবে সব আলোচনাকে ছাপিয়ে আবারও বিশ্ব আলোচনার কেন্দ্রে চলে এসেছেন সেই একজনই- লিওনেল মেসি! ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্যারিয়ারের শেষ...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে সেই রুদ্ধশ্বাস ও ঐতিহাসিক জয়ের পর আর্জেন্টিনা এখন বিভোর কোয়ার্টার ফাইনালের স্বপ্নে। বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে...
মরক্কোর বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর ফরাসি শিবিরে যে ইনজুরি আতঙ্ক ভর করেছিল, তা এক ফুঁৎকারে উড়িয়ে দিলেন স্বয়ং অধিনায়ক কিলিয়ান এমবাপে! ম্যাচের ৭৭ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর