শিক্ষা ভবন মোড়ে শিক্ষাথীদের আটকে দিয়েছে পুলিশ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৭ পিএম

তিন দফা দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লং মার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। 

বুধবার (১৫ জুলাই) বিকাল তিনটার পর তারা সায়েন্সল্যাব এলাকা ছেড়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শিক্ষার্থীরা শিক্ষা ভবন মোড়ে এলে পুলিশ তাদের আটকে দেয়।

এর আগে, বুধবার দুপুরে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। এরপর মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা দেন।

শিক্ষার্থীরা জানান, তিন দফা দাবি এখনও পূরণ হয়নি। তাই আমরা দাবি জানাতে শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছি। আমাদের দাবিগুলো সরকার যেন দ্রুত বাস্তবায়ন করে। শিক্ষার্থীরা মিছিলের সময় ‘দফা এক, দাবি এক— শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে— ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

এদিকে শিক্ষা ভবন মোড়ে মজো সাংবাদিকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থরে উত্তেজনা দেখা দিয়েছে। তবে এই হাতাহাতির কারণ তাৎক্ষণিক জানা যায়নি। একটি ভিডিওতে দেখা গেছে, এক মোজো সাংবাদিকের সঙ্গে কথা বলার এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থী তাকে চড়-থাপ্পড় দিচ্ছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

একাত্তর/এসি
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে...
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন...
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণের পরিবর্তে স্বাধীনতা দিতে চায় সরকার। তবে সেই স্বাধীনতার অপব্যবহার করে কোনো প্রতিষ্ঠান যেন পুনরায় ‘হলি আর্টিজান’-এর মতো জঙ্গি তৈরির কারখানায় পরিণত না হয়, সে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
দেশের একক বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠনের লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
ইট ভাটায় জ্বালানি হিসেবে কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর