‘মুসলিম’ বলা মাত্রই ভারতীয় তরুণকে ১৫ বার ছুরিকাঘাত

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ সন্ত্রাসীর বর্বরোচিত হামলার শিকার হয়েছেন সোহেল নামের এক ভারতীয় তরুণ।

আদালতের নথির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হামলাকারী ৪৮ বছর বয়সী পিটার মাইকেল লারসেন তদন্তকারীদের কাছে অকপটে স্বীকার করেছে, সে ‘মুসলিমদের হত্যা করতে চায়’ এবং মুসলিম জেনেই সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোহেলকে টার্গেট করেছিল।


গত সোমবার ওয়েস্ট ভ্যালি সিটির ভ্যালি ফেয়ার মলের ভেতরে এ লোমহর্ষক ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, লারসেন মলের একটি ছোট দোকান কর্মরত সোহেলের কাছে গিয়ে প্রথমে সাধারণ কথাবার্তা শুরু করে এবং এক পর্যায়ে তাঁর ধর্মীয় পরিচয় জানতে চায়। পরিচয় নিশ্চিত হওয়ার পরপরই সে আচমকা পকেট থেকে ধারালো ছুরি বের করে সোহেলের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘাতক লারসেনের বিরুদ্ধে ইতিমধ্যেই হত্যাচেষ্টা এবং নিষিদ্ধ বিপজ্জনক অস্ত্র বহনের অভিযোগ এনে সল্টলেক কাউন্টি জেলে পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং পাশের একটি জুয়েলারি দোকানের কর্মী লুনা নুনেস স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, লারসেন প্রথমে সোহেলকে জিজ্ঞেস করেছিল সে কোথা থেকে এসেছে। সোহেল অত্যন্ত ভদ্রভাবে উত্তর দেন, আমি ভারত থেকে এসেছি, আমার নাম সোহেল। এরপর লারসেন জিজ্ঞেস করে, তুমি কি মুসলিম? সোহেল ‘হ্যাঁ’ সূচক জবাব দেয়া মাত্রই লারসেন কোনো কিছু না ভেবেই তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে শুরু করে।

US Stabbing 2
ইউটাহ ইসলামিক সেন্টারের ইমাম শুয়াইব দিন জানান, লারসেন প্রথমে সোহেলের কাছে এক বোতল পানি চেয়েছিল। সোহেল যখন পানি দেয়ার জন্য পেছন ঘোরেন, তখনই পেছন থেকে কাপুরুষের মতো ছুরি বের করে হামলা চালায় ওই বর্ণবাদী। সোহেলের চিকিৎসার জন্য খোলা একটি অনলাইন ফান্ডরাইজিং পেজ থেকে জানা গেছে, ঘাতক লারসেন সোহেলকে বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে মোট ১৫ বার ছুরিকাঘাত করেছে। একাধিক অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মলের সাধারণ ক্রেতা এবং অন্য কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লারসেনকে জাপটে ধরেন এবং মাটিতে ফেলে আটকে রাখেন। ফলে এক বড় ধরনের গণহত্যার হাত থেকে রক্ষা পান মলের বাকি মানুষরা। তদন্তকারীরা জানিয়েছেন, লারসেনের কাছে আরও বড় ধরণের নাশকতার পরিকল্পনা ও উগ্রবাদী নথিপত্র পাওয়া গেছে, যা জননিরাপত্তার জন্য অত্যন্ত হুমকিস্বরূপ।

সোহেলের সহকর্মী লুনা নুনেস সেই ভয়াবহ মুহূর্তের স্মৃতি চারণ করে বলেন, আমি লারসেনের ওপর জুতো, চেয়ার, যা হাতের কাছে পাচ্ছিলাম তা-ই ছুঁড়ে মারছিলাম তাকে থামানোর জন্য। সে এত নির্মমভাবে সোহেলকে কোপাচ্ছিল যে আমি ভেবেছিলাম সোহেল আর বাঁচবে না। পরে মলের অন্য কর্মীরা জানান, লারসেন ছুরিকাঘাত করার আগে মলের চারপাশ ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের ধর্ম জিজ্ঞেস করছিল।


পরিবার ও বন্ধুদের কাছে সোহেল একজন অত্যন্ত কঠোর পরিশ্রমি এবং হাসিখুশি মানুষ হিসেবে পরিচিত। তাঁর ম্যানেজার আদনান মোহাম্মদ এই বর্বরোচিত ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি সম্পূর্ণ উন্মাদনা। এই সমাজে ঘৃণার কোনো স্থান নেই। সোহেল সব সময় হাসিমুখে কঠোর পরিশ্রম করত, তাই আমি তাকে ম্যানেজার পদে পদোন্নতি দিয়েছিলাম। যখন আপনি একজন মানুষকে হত্যা করেন, তখন কেবল একজনকে মারেন না, পুরো পরিবারকে ধ্বংস করে দেন। আমি যদি তখন সেখানে থাকতাম, তবে নিজের জীবন দিয়ে হলেও আমার ভাইকে রক্ষা করতাম।

জানা গেছে, সোহেলের কোনো স্বাস্থ্য বীমা (হেলথ ইন্সুরেন্স) নেই। তিনি তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর ঘরে স্ত্রী এবং দুটি ছোট ছোট দুগ্ধপোষ্য শিশু রয়েছে, যাদের দেখভাল করার মতো এখন আর কেউ নেই। এই ঘটনার পর আমেরিকার মানবাধিকার সংস্থাগুলো দেশটিতে ক্রমাগত বাড়তে থাকা ইসলামোফোবিয়া ও মুসলিম বিদ্বেষী প্রচারণার বিরুদ্ধে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ইট ভাটায় জ্বালানি হিসেবে কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। 
কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগাতে পারেনি টাইগাররা।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর