রোহিঙ্গাদের জন্য ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা অস্ট্রেলিয়ার

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০২:৩৭ পিএম

বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষার লক্ষ্যে ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এই সহায়তার কথা জানায়।

সহায়তা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে এদিন রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেইসোনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ার ২০২৬-২৮ মেয়াদের মানবিক সহায়তা প্যাকেজের আওতায় প্রদত্ত এই অর্থায়ন হবে নমনীয় এবং বহু-বছর মেয়াদি। বিশ্বের অন্যতম অসহায় ও ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় বাংলাদেশী সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় মৌলিক সেবাসমূহের ধারাবাহিকতা বজায় রাখতে এই অর্থ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একাত্তর/এসি
রোহিঙ্গাদের মানবিক চাহিদা মেটাতে এবং জীবনযাত্রার মান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে...
বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় পত্রের নম্বর ও নাম ব্যবহার করে পাসপোর্ট বানাচ্ছে রোহিঙ্গারা। ভুয়া পাসপোর্ট নিয়ে এরইমধ্যে দেশ ছেড়েছে হাজারও রোহিঙ্গা। এ কাজে সক্রিয় বেশ কয়েকটি দালাল চক্র।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দীর্ঘ মেয়াদে দায়িত্ব নেওয়া সম্ভব নয়। তাই তাদের সুষ্ঠুভাবে নিজ দেশে ফেরত পাঠানোই সরকারের মূল লক্ষ্য। এজন্য মিয়ানমারের সঙ্গে জোড়ালো কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে বলে...
২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই মাসে দেশের পণ্য রপ্তানি আগের মাসের তুলনায় ১২.৪৯ শতাংশ বেড়েছে।
‎দেশ ও সমাজের উন্নয়ন করতে হলে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যমকে কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১৫তম বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মূল্যায়নের জন্য কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাঠানো এইচএসসি পরীক্ষার উত্তরপত্র থাকার কথা ছিল পরীক্ষকের কাছে। কিন্তু সেই উত্তরপত্র দেখা গেলো শিক্ষার্থীদের হাতে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর