রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:৫০ পিএম

রোহিঙ্গাদের মানবিক চাহিদা মেটাতে এবং জীবনযাত্রার মান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অনুদান উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এখন সময়ের দাবি। রোহিঙ্গা সঙ্কট যাতে বিশ্ব সম্প্রদায়ের নজরের বাইরে চলে না যায় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনার মূল এজেন্ডায় থাকে, সে জন্য জাতিসংঘ ও ইউএনএইচসিআর-কে আরও জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণই এই সংকটের টেকসই সমাধান নিশ্চিত করতে পারে।

সাক্ষাতকালে ইউএনএইচসিআর প্রতিনিধি ইভো ফ্রেইসেন আগামী ২০ মে রোহিঙ্গা শরণার্থী সংক্রান্ত ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ উপস্থাপনা অনুষ্ঠানে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

একাত্তর/এসি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 
ঢাকা শহরের যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রাজধানীর রাস্তাঘাট বারবার খোঁড়াখুঁড়ির ভোগান্তি এড়াতে...
বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ এবং টঙ্গী ইজতেমা মাঠ ব্যবহারকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষ—সাদপন্থি ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে তিনি...
বর্তমান সরকারের আমলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সরকারের ওপর ঢালাওভাবে ব্যর্থতার দায় চাপানো বা আইনশৃঙ্খলা...
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর