রোহিঙ্গাদের নিজ দেশে পাঠানোই সরকারের লক্ষ্য: ত্রাণসচিব

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০১:২৫ এএম

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দীর্ঘ মেয়াদে দায়িত্ব নেওয়া সম্ভব নয়। তাই তাদের সুষ্ঠুভাবে নিজ দেশে ফেরত পাঠানোই সরকারের মূল লক্ষ্য। এজন্য মিয়ানমারের সঙ্গে জোড়ালো কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান।

বুধবার রাজধানীর একটি হোটেলে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বিজ্ঞপ্তির।

এসময় তিনি আরও বলেন, তহবিল সংকটের কারণে গত বছর বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বাজেট কাটছাঁট করে ৮ ডলারে নামিয়ে এনেছিল জাতিসংঘ। কিন্তু এর ফলে রোহিঙ্গাদের পুষ্টি সংকট বাড়তে থাকায় সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে। এছাড়া প্রতিবন্ধী শিশু, বয়স্ক ব্যক্তি ও সিঙ্গেল মায়েদের জন্য দেয়া হচ্ছে অতিরিক্ত ৩ ডলার করে মোট ১৩ ডলার। বাংলাদেশের মত অধিক জনঘনত্বের দেশে রোহিঙ্গাদের আশ্রয় দান এবং রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ কার্যক্রম সম্বন্ধে বর্ণনা করেন। এ প্রকল্পটি রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, কর্মসংস্থান নিয়ে কাজ করছে এবং তাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে বর্তমান সরকার জোড়ালোভাবে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন (ইএমআরসিপি) প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. এ.টি.এম. মাহবুব-উল করিম।

তিনি বলেন, এ প্রকল্পের আওতায় কক্সবাজারের উখিয়া এবং অন্যান্য রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে তাদের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। প্রকল্পটি ২০১৮ সালে শুরু হয় যা চলবে ২০২৪ পর্যন্ত। এ প্রকল্পটি বর্তমান সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য একটি মানবিক সাহায্যপুষ্ট প্রকল্প। প্রকল্পের আওতায় উখিয়া এবং টেকনাফ উপজেলার ৩২টি রোহিঙ্গা ক্যাম্পে তাদের জীবনমান ও দক্ষতা উন্নয়নে কাজ করা হচ্ছে এবং বিধবা মহিলা ও প্রতিবন্ধী রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রতি মাসে জনপ্রতি ১০ ডলার করে নগদ আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশ প্রধান মিজ নামিকো মোতোকাওয়া রোহিঙ্গা প্রকল্পে তাদের মূল কার্যক্রম সম্বন্ধে ধারণা দেন। তিনি বলেন, তাদের মূল উদ্দেশ্যই হলো বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিশেষ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের কর্মক্ষম করে তোলা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান তার বক্তৃতায় বলেন, এ প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গা মহিলাদের জন্ম নিয়ন্ত্রণে সচেতনতা তৈরি, তাদের বসবাসরত ক্যাম্পে সবুজ বনায়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মাথাপিছু খাদ্য সহায়তা বাবদ অর্থের পরিমাণ বাড়িয়েছে জাতিসংঘ। আগে যেখানে প্রত্যেক রোহিঙ্গাকে খাদ্য সহায়তা বাবদ প্রতি মাসে ৮ ডলার করে দেওয়া হতো, এখন থেকে সেখানে দেওয়া হবে ১০ ডলার করে।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা টেস বি ব্রেসনান।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো থেকে নারী প্রতিনিধি কম থাকার কারণ জানতে চেয়েছে জাতিসংঘের (ইউএন) একটি নারী প্রতিনিধিদল।
রোহিঙ্গাদের মানবিক চাহিদা মেটাতে এবং জীবনযাত্রার মান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর