সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউর পক্ষ থেকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি পাঠানো হয়।

চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের বিস্তারিত বিবরণী, হিসাব খোলার আবেদন ফরম, গ্রাহক পরিচিতি যাচাইসংক্রান্ত (কেওয়াইসি) নথি এবং হিসাব খোলার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত সব লেনদেনের পূর্ণাঙ্গ তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। দেশের একাধিক ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এ ধরনের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ব্যাংক হিসাবের তথ্য তলবের ঠিক দু'দিন আগেই বড় ধরনের অপ্রীতিকর ঘটনার মুখে পড়েন এই কনটেন্ট ক্রিয়েটর। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে অবস্থিত সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে একদল দুর্বৃত্ত হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

তবে স্টুডিওতে সংগঠিত ভাঙচুর ও হামলার ঘটনার সঙ্গে বিএফআইইউ কর্তৃক ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য তলবের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে আর্থিক গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কোন কোন ব্যাংকে তাঁর অ্যাকাউন্ট রয়েছে কিংবা কোন তথ্যের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছে, সে বিষয়েও বিস্তারিত মন্তব্য মেলেনি। স্টুডিওতে হামলার ধাক্কা সামলে ওঠার মাঝেই হঠাৎ বিএফআইইউর এই তৎপরতায় নতুন করে চাপে পড়লেন বিতর্ক ও আলোচনায় থাকা এই ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর।

একাত্তর/এআরএস
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের চারটি সঞ্চয়পত্র ও একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
অবৈধ সম্পদের অর্জনের মামলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে দুদকের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে স্থগিত রাখতে বলা হয়েছে তার স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যের ব্যাংক হিসাবও। 
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতকে কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শরতের আগমনী বার্তা পেতেই কাশ্মীরের উপত্যকাজুড়ে ছড়িয়ে পড়ে কাঠের হাতুড়ির ছন্দময় টুকটাক শব্দ আর মচমচে মশলা দেয়া খাসির মাংসের স্বর্গীয় সুবাস! বিয়ের উৎসবে অতিথিদের আপ্যায়ন করতে কাশ্মীরি কারিগররা ব্যস্ত...
আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন মৃত দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর