বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস কারাগারে

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম

অবৈধ সম্পদের অর্জনের মামলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে দুদকের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া গণ অভ্যুত্থানে শহীদ ইসমাইলের মৃত্যুর ঘটনায় ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসক, কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরীসহ পাঁচ জনকেও কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দলের সহযোগিতায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে রাজধানী থেকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন।

শনিবার বেলা সোয়া ১২টার পর মাসুদকে দুদক কার্যালয়ে নেয়া হয়। এরপর দুপুর ২টার পরে আদালতে নেয়া হয় বিএফআইইউ এর সাবেক প্রধানকে।

পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, গত ২ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক। সে মামলায় আদালতে মাসুদ বিশ্বাসের আইনজীবী কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসা সুবিধা চাইলো বিচারক না নাকচ করে দেন।

অন্যদিকে গণ অভ্যুত্থানে গত ১৯ জুলাই শহীদ ইসমাইলের মৃত্যুর ঘটনায় ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসক, কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরীসহ পাঁচ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ওমর ফারুক ফারুকী জানিয়েছেন, আজ ওই পাঁচ আসামির কাউকেই আদালতে তোলা হয়নি।

একাত্তর/আরএ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০...
আদালতের বাজেয়াপ্ত করা মাদক ধ্বংস করার যার দায়িত্ব, তিনিই আবার সেই ইয়াবার চালান পকেটে নিয়ে ঘুরছিলেন বিক্রির উদ্দেশ্যে! ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি বা মাদক...
বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন জনগণের উদ্দেশ্যে প্রকাশিত ২৬ পৃষ্ঠার এক চিঠিতে আগামী ৩ নভেম্বরের কংগ্রেশনাল নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের ভোট না দেওয়ার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর