সাবেক ডিএমপি কমিশনার হাবিবের ব্যাংক হিসাব জব্দ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে স্থগিত রাখতে বলা হয়েছে তার স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যের ব্যাংক হিসাবও। 

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। 

এসব হিসাবে আগামী ৩০ দিন ব্যক্তিগত ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের কোনো ধরনের লেনদেন করা যাবে না। 

বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। 

আওয়ামী লীগ সরকারের সময় হাবিবুর রহমান পুলিশের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

শেখ হাসিনার সরকারের পতনের দুইদিন পর গত সাত আগস্ট হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনারের পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়। এরপর গত ১৩ আগস্ট তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।

আরবি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০...
রাজধানীর মিরপুরে ‘রাড্ডা’ স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ...
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে...
আসন্ন তীব্র শীত মৌসুমকে সামনে রেখে ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে এক নজিরবিহীন ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর