ঢামেকের শৌচাগারে ঝুলছিলো নারীর মরদেহ, রক্তের দাগ ও ছুরি উদ্ধার

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি শৌচাগার থেকে অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার স্থান থেকে রক্তামাখা দেয়াল, একটি ছুরি ও রক্তভরা একটি ভ্যানিটি ব্যাগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) হাসপাতালের জরুরি বিভাগের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী শৌচাগার থেকে মরদেহটি দেখতে পান প্রত্যক্ষদর্শীরা।

হাসপাতালে কর্মরত আনসার সদস্য ও প্লাটুন কমান্ডার মো. শাহদাদ জানান, নিচতলার ওই শৌচাগারের ভেতরে পানির পাইপের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ২৫ থেকে ৩০ বছর বয়সী এক নারীকে ঝুলতে দেখেন তারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পর ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পে সংবাদ দেওয়া হয়।

খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, বাথরুমের দেওয়ালে রক্তের দাগ লেগে আছে এবং মেঝেতে একটি ছুরি ও ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে।

শাহবাগ থানার পুলিশ জানায়, সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। সিআইডি এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা ঢামেক মর্গে পাঠানো হবে। নিহত নারীর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

একাত্তর/এসি
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক পেশাদার বিপণন পরামর্শকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
সিনেমার গল্পকেও হার মানাচ্ছে পিচ্চি রাজাকে নিয়ে সব ঘটনা! গাজীপুরের কাশিমপুর কারাগারে নেয়ার পথে প্রিজন ভ্যান থেকে ৩০টি মামলার আসামি ও মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’র পলায়ন নিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর