‘বলাকা’য় সাংবাদিকদের প্রবেশে বাধা, দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞা

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০২:১৩ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় ‘বলাকা’য় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন খবরের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়ে প্রবেশের অনুমতি না পেয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন সংবাদকর্মীরা।

বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে দেওয়া না হয়। একই সঙ্গে সাংবাদিকদের আপাতত দুই দিন অপেক্ষা করার অনুরোধ জানান এই জনসংযোগ কর্মকর্তা।

সকাল থেকে বলাকার প্রধান ফটকে যাওয়া একাধিক সাংবাদিক জানান, পেশাগত দায়িত্ব পালনে তথ্য সংগ্রহের জন্য ভেতরে যেতে চাইলে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাদের জানিয়ে দেন যে ভেতরে যাওয়ার অনুমতি নেই। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ কিংবা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি; ফটক থেকেই ফিরে আসতে হয়েছে তাদের।

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ধরনের অলিখিত নিষেধাজ্ঞায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন পেশাজীবী সাংবাদিকেরা। তারা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এর নানামুখী কার্যক্রম ও গণস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত অধিকার ও দায়িত্বের অংশ। কোনো পূর্বঘোষণা বা স্পষ্ট কারণ ছাড়া হঠাৎ করে সাংবাদিকদের প্রবেশে এভাবে বাধা দেওয়া অত্যন্ত অযৌক্তিক। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

এদিকে সাংবাদিকদের প্রবেশে হঠাৎ কেন এই দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হলো—সে বিষয়ে স্পষ্ট কোনো কারণ জানা যায়নি।

এ বিষয়ে জানতে বিমানের এমডি কাইজার সোহেল আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে তার মুঠোফোনে খুদেবার্তা পাঠানো হলেও দুপুর দুইটা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

একাত্তর/এসি
দীর্ঘ প্রতীক্ষা আর চরম ভোগান্তির পর অবশেষে ইতালির রোম থেকে ঢাকায় ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আটকে পড়া যাত্রীরা। তবে দেশে ফেরার স্বস্তির চেয়ে তাদের চোখে-মুখে এখন ক্ষোভ আর হতাশা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমানের স্ত্রী বিথী আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান এবং তার স্ত্রী...
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৯১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
মহাবিশ্বের গভীরতম রহস্য উন্মোচন ও ‘মহাজাগতিক উচ্চ-শক্তিসম্পন্ন নিউট্রিনো’ আবিষ্কারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার অর্জন করেছেন ৮২ বছর বয়সী...
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর