বাবার কাছে শেষ আকুতির পর দিনই মিললো ছাত্রীর মরদেহ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

রাজধানীর উত্তরখানে একটি আবাসিক ভবনের নবম তলার ফ্ল্যাট থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত পৌনে ১১টার দিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত তরুণীর বাবার দায়ের করা হত্যা মামলায় তাঁর স্বামী আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত সানজিদা ইসলাম পাবনা এডওয়ার্ড কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী আমিনুর রহমানের বাড়িও পাবনার গাছপাড়া এলাকায়।

স্বজন ও পারিবারিক সূত্রের বরাতে পুলিশ জানায়, সানজিদা ও আমিনুর একে অপরকে পছন্দ করতেন। গত ডিসেম্বরে দুই পরিবারের উপস্থিতিতে পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দুই মাস পর থেকেই ঢাকার উত্তরখানে একটি বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন এই দম্পতি। আমিনুর ঢাকায় পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন।

তবে ঢাকায় আসার কিছুদিনের মধ্যেই তাঁদের মধ্যে তীব্র দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে সানজিদার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হলে তিনি ক্ষুব্ধ হয়ে পাবনায় বাবার বাড়িতে ফিরে যান। পরবর্তীতে উভয় পরিবারের মধ্যে মধ্যস্থতা ও সমঝোতা হলে মাত্র পাঁচ দিন আগে সানজিদা আবার ঢাকায় স্বামীর বাসায় ফেরেন।

ঢাকায় ফেরার মাত্র দুই দিন পর সানজিদা ফোন করে তাঁর পরিবারকে আকুতি জানিয়েছিলেন, তিনি স্বামীর নির্যাতন আর সহ্য করতে পারছেন না এবং তাঁকে যেন এসে দ্রুত বাড়ি নিয়ে যাওয়া হয়।

এরপর থেকে সানজিদাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে স্বামী আমিনুর রহমানকে ফোন করা হলে তিনি প্রথমে জানান যে তিনি অফিসে আছেন। পরবর্তীতে রবিবার রাতে আমিনুর নিজেই ফোনে সানজিদার পরিবারকে দাবি করেন যে, সানজিদা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি, সানজিদাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর অপচেষ্টা করছেন আমিনুর।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নিয়ার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের একটি কক্ষের মেঝেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সানজিদার লাশ পড়ে থাকতে দেখে। লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা এ বি এম শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় নিহতের স্বামী আমিনুর ইসলামকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/এআরএস
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক ও পিবিআই হেফাজতে থাকা তাঁর ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন।...
তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর তদন্তে নতুন গুরুত্বপূর্ণ ক্লু উদ্ধার হয়েছে। যে স্থান থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছিল,...
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাতে...
রাজধানীর উত্তরের তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজ হওয়ার পরদিন বুধবার বিকেলে রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে...
রাজধানী ঢাকাজুড়ে গত কয়েক দিন ধরে চলা ধারাবাহিক নাশকতার অংশ হিসেবে এবার মালিবাগ ও মৌচাক এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে অল্প সময়ের ব্যবধানে সংঘটিত এসব...
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ব্রিটেনের ডাচেস অভ এডিনবরা সোফির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং রোহিঙ্গা সংকটসহ ঝুঁকিপূর্ণ...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ঢাকা মহানগর দক্ষিণে নতুন নেতৃত্বের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয়েছেন বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়াল হামিদ। নবগঠিত কমিটির সদস্যসচিব...
সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর