তুরাগ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা মরদেহ উদ্ধার

শরীরে আঘাতে চিহ্ন নেই

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পিএম

রাজধানীর উত্তরের তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজ হওয়ার পরদিন বুধবার বিকেলে রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মরদেহের শরীরে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ রাজাবাড়ী ঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে থাকার খবর আসে। সংবাদ পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।


উদ্ধারের সময় নিহতের পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা, হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন। ওই আইফোনের সহায়তায় পরবর্তীতে মরদেহের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই তরুণের শরীরে বাহ্যিক কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।

তবে তার নাক দিয়ে রক্ত বের হবার আলামত পাওয়া গেছে। হাত দুটো মাথার সামনের দিকে বাঁকা ও হাতের মুষ্টি খোলা অবস্থায় ছিল এবং পেট সামান্য ফোলা ছিল। সুরতহাল শেষে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া তাহসিফ সৌরি সপরিবারে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল। গত মঙ্গলবার তিনি বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরবর্তীতে স্বজনেরা তার নিখোঁজের বিষয়টি পুলিশকে জানান। প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টের শেষের দিকে তাহসিফসহ বিমানবাহিনীর চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিলো।

এ বিষয়ে ঢাকা অঞ্চলের নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সুনির্দিষ্টভাবে জানা যাবে। ময়নাতদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা  গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/এআরএস
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের জরুরি ওয়েটিং রুমের পাশ থেকে প্রায় চার ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।...
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি শৌচাগার থেকে অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার স্থান থেকে রক্তামাখা দেয়াল, একটি ছুরি ও রক্তভরা একটি ভ্যানিটি ব্যাগ পাওয়ার কথা...
রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক পেশাদার বিপণন পরামর্শকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট...
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়া অতি তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবে দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে গাছ উপড়ে পড়ে, বাড়ি ধসে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত...
সব শঙ্কা ও গুঞ্জনকে পাশ কাটিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে নেওয়ার জন্য বিএনপি অনিয়ম ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর