এবার যমুনায় পাওয়া গেলো বিশাল বাগাইড় মাছ

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১১:৪৩ এএম

এবার মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ। ওজন নিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৫ কেজি একশ' গ্রাম। 

রোববার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার সময় জেলে রনজিৎ হলদারের জালে মাছটি ধরা পরে। 

দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট জানান, রোববার সকালে মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাটের কাছে জাল ফেলেন জেলে রনজিৎ হলদার। এ সময় তার জালে বিশাল আকৃতির এই বাগাইড় মাছটি ধরা পরে।

image


মাছটিকে দৌলতদিয়া আড়তে নিয়ে নিয়ে আসলে অন্যন্য জেলেদের অংশগ্রহনে এক হাজার একশ' টাকা কেজি দরে মোট সাড়ে ২৭ হাজার টাকায় কিনে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: বাগেরহাটে শিকদার বাড়ির দুর্গোৎসব হচ্ছে না

তিনি আরো জানান, টেলিফোনের মাধ্যমে ঢাকার ব্যাবসায়ীদের সাথে যোগাযোগ করা হচ্ছে, একটু বেশি দাম পেলেই বিক্রি করা হবে। আপাতত মাছটি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের পল্টুনের সাথে বেধে রাখা হয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, পদ্মা ও যমুনা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে মধ্যেই এমন বড় বড় আকৃতির মাছ ধরা পরছে। এ জাতীয় মাছ বিক্রিতে তেমন ঝামেলা নেই। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে।


একাত্তর/এসজে

যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর