মা ক্যান্সার রোগী, সেবার শর্তে মুক্ত সাজাপ্রাপ্ত ছেলে

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১০:৫২ এএম

যশোরের জেলা ও দায়রা জজ আদালত থেকে এক ব্যক্তিক্রমী রায় এসেছে। পাঁচ শর্তে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে এক বছরের জন্য মুক্তি দেওয়া হয়েছে। শর্তগুলো হলো- ক্যান্সার আক্রান্ত মায়ের সেবা, ১০টি বৃক্ষরোপণ, মুক্তিযুদ্ধভিত্তিক পাঁচটি চলচ্চিত্র দেখা, সৎ উপায়ে উপার্জন ও মাদক সেবন না করা। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সোহানী পূষণ এ রায় দেন। 

মুক্তিপ্রাপ্ত আসামির নাম নয়ন কুমার সাহা (৪৫)। তিনি যশোরের কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের কালারবাসা মোড়ের বাসিন্দা। 

২০০৫ সালের ৮ অক্টোবর নয়ন সাহা হেরোইনসহ পুলিশের হাতে আটক হন। এ বিষয়ে কেশবপুর থানায় একটি মাদক মামলা দায়ের হয়। সেই মামলায় ২০১০ সালের ৩ মে যশোরের যুগ্ম ও জেলা জজ আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন। 

আরও পড়ুন: অবশেষে ভারত থেকে পাওনা টিকা আসছে

পরবর্তীতে সেই রায়ের বিরুদ্ধে নয়ন সাহা আপিল করেন। আপিলের প্রেক্ষিতে রায়ে নয়নকে দোষী সাব্যস্ত করে পাঁচ শর্তে এক বছরের জন্য মুক্তি দেওয়া হয়। জেলা প্রবেশন কর্মকর্তা শর্তগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তার তদারকি করবেন। 

রায় শুনে আসামি নয়ন সাহা কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি সব শর্ত পালন করবেন বলে কথা দেন। মুরগির খামার পরিচালনা করে নিজে উপার্জন করে পরিবার চালাবেন বলে প্রতিশ্রুতি দেন আদালতের কাছে। 

একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর