দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন

রাণীনগরে ৮ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০৩:১৪ পিএম

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এর মধ্যে নওগাঁ জেলার রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন রয়েছে।

রাণীনগর উপজেলার ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা) মনোনয়ন পেয়েছেন মোছা: চন্দ্রনা সারমিন, ২নং কাশিমপুর ইউনিয়নে মো: আলমগীর হোসেন, ৩নং গোনা ইউনিয়নে মো: আব্দুল খালেক, ৪নং পারইল ইউনিয়নে মো: নুরে আলম সিদ্দিকি (দুলাল), ৫নং বড়গাছা ইউনিয়নে মো: আব্দুল মতিন, ৬নং কালিগ্রাম ইউনিয়নে সুবাস চন্দ্র সরকার, ৭নং একডালা ইউনিয়নে মো: শাহজাহান আলী এবং ৮নং মিরাট ইউনিয়নে মো: জিয়াউর রহমান।

এই উপজেলায় ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন নতুন মুখ। এদিকে তারা নৌকার মাঝি হিসাবে মনোনীত হওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশের টিকা সনদকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন, তৃণমূল জরিপের ভিত্তিতে দল উপজেলার ৮টি ইউপিতে নতুন মুখকে (নৌকা) প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি আশাবাদী রাণীনগরবাসী উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেবে।


একাত্তর/আরএ

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর