প্রেমিকার বিয়েতে গিয়ে প্রেমিকের বিষপান

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১০:৪২ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের দিন প্রেমিকার বাড়ি গিয়ে বিষপান করেছেন আহসান মিয়া (২৩) নামে এক যুবক। রোববার (১০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আহসান উপজেলার বড়জোড়া গ্রামের মো. হাসিম ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহসান মিয়ার সঙ্গে একই উপজেলার এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি তরুণীর পরিবার জানতে পেরে আহসানকে সতর্ক করে। তারপরও চলতে থাকে তাদের প্রেম। এই অবস্থায় আহসানের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে তরুণীর পরিবার।

এরই মাঝে ওই তরুণীর বিয়ে ঠিক করে তার পরিবার। সেই মোতাবেক রোববার বিয়ের দিন ধার্য করা হয় এবং চলে বিয়ের আয়োজন। এই খবর জানতে পেরে দুপুরে বিষের বোতল নিয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন চলা অবস্থায় বিষপান করেন আহসান।

পরে তাৎক্ষণিকভাবে তরুণীর পরিবারের লোকজন আহসান মিয়াকে তার ফুফাতো বোনের বাড়ির সামনে রাস্তায় ফেলে চলে আসে। আহসানের এমন অবস্থা দেখে তার বোন বাড়িতে খবর দেন। পরে পরিবারের লোকজন আহসানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এদিকে বিয়ে বাড়িতে এমন অবস্থা তৈরি হলে তরুণীর পরিবার সন্ধ্যার পর বিয়ে শেষ করে বরের হাতে মেয়েকে তুলে দেয়।

আরও পড়ুন: যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।


একাত্তর/এসএ

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর