রাণীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১০:২৫ পিএম

নওগাঁর রাণীনগরে স্বামীর বাড়ি থেকে স্বপনা বিবি (৪২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে, তার শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত গৃহবধূ স্বপনা বিবি উপজেলার নগর পাঁচুপুর সিকদারপাড়া গ্রামের গার্মেন্টস শ্রমিক মমতাজ উদ্দিনের স্ত্রী।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, স্বপনার স্বামী মমতাজ উদ্দিন দীর্ঘদিন ধরে ঢাকায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। স্বপনা থাকতেন তার শ্বশুরবাড়ি। সোমবার তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে তা খোলসা করেনি তার স্বামীর পরিবারের লোকজন।

আরও পড়ুন: শতাধিক কিডনি বিক্রি, গ্রেপ্তার পাঁচ

ওসি আরও জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় স্বপনার স্বামী থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।


একাত্তর/আরএ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর