ক্যাম্প থেকে সরিয়ে নেয়া হলো মুহিবুল্লাহর পরিবারকে

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০৪:৪২ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনার পর নিরাপত্তাহীনতায় তার পরিবারসহ স্বজনদের ক্যাম্প থেকে সরিয়ে নেয়া হয়েছে।

এপিবিএনের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মোট ছয়টি পরিবারকে ক্যাম্পের ভেতরে একটি সেন্টারে সরিয়ে নেওয়া হয়। মুহিবুল্লাহর পরিবার ছাড়া স্বজন ও তার সংগঠনের আরও ৯ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে

মুহিবুল্লাহকে হত্যার পর থেকে তার ভাই হাবিব উল্লাহ, স্ত্রী নাসিমা খাতুনসহ আত্মীয়দের বিভিন্ন ভাবে মৃত্যুর হুমকি দেয়া হচ্ছিলো। এর প্রেক্ষিতেই তাদের সরিয়া নেয়া হয়। আর এসব হুমকি কারা দিচ্ছে তা নিয়েও কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারীরা। 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, মুহিবুল্লাহর পরিবারসহ কয়েকজনকে ক্যাম্পের ভেতরে একটি সেন্টারে সরিয়ে রাখা হয়েছে। বিষয়টি এমন না যে, অনিরাপত্তার কারণে তাদের সরে রাখা হয়েছে। 

আরও পড়ুন: সুন্দরবনের নদী ও খালে বিষ ঢেলে মাছ ধরার মোচ্ছব

মূলত মুহিবুল্লাহ হত্যা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল থেকে তাদের সরিয়ে রাখা হয়। যেহেতু 'ক্রাইম সিন' এলাকায় লোকজন যাওয়া-আসা করা নিষিদ্ধ। তাই তাদের সেখানে পূর্ণ নিরাপত্তা দেওয়া হচ্ছে।

এর আগে উখিয়ার লম্বাশিয়ায় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস অফিসের কার্যালয়-লাগোয়া এবং আশপাশে বসতিদের সরিয়ে নেওয়া হয়।

সেখানে গত ২৯ সেপ্টেম্বর বুধবার রাতে কুতুপালং মেগা ক্যাম্পের মধ্যে লম্বাশিয়ায় অবস্থিত এআরএসপিএইচ কার্যালয়ে একদল অস্ত্রধারী গুলি করে হত্যা করে মুহিবুল্লাহকে।


একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর