রাস্তার পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১১:৫৫ এএম

মোংলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, রোববার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের পশ্চিম কাইনমারী এলাকায় স্থানীয়রা রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের চাঁদপাই বিট অফিসার মোঃ হাদীউজ্জামান খান বলেন, লাশের মাথার বাম পাশের কানের উপরে আঘাতের চিহ্ন রয়েছে। 

আরও পড়ুন: আত্মীয়ের জানাজা থেকে ফেরার পথে প্রাণ হারালেন দুই যুবক

স্থানীয়রা বলেন, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে গত রাতে সেখানে ঘোরাঘুরি করতে দেখা গেছে। সকালে দেখা যায় লাশ পড়ে আছে পিচের রাস্তার পাশে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, রাস্তার উপর রয়েছে রক্তও। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শুনেছি লোকটি ভবঘুরে পাগল টাইপের। সে রাতের অন্ধকারে রাস্তার উপরে নসিমন-টমটমের আঘাতে মারা গিয়ে থাকতে পারে। তারপরও লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। 


একাত্তর/এসজে

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর