ঘর থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০১:০৪ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা পৌর শহরের খাজুরা এলাকা থেকে বুশরা (২০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মহিপুর থানা পুলিশ বুশরার স্বামীর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে। 

নিহতের শ্বশুড়বাড়ির লোকজন পুলিশকে জানিয়েছে, বুশরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় রোববার সকালে নিহত গৃহবধূর স্বামী ইয়াকুব খন্দকারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় স্বামীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে এবং থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। 

তবে মৃত গৃহবধূর চাচা মোস্তাফিজুর রহমান বলেন, ২০১৮ সালের শেষের দিকে বুশরার বিয়ে হয়। এরপর থেকেই স্বামী ইয়াকুব তাকে মারধর করতো।

আরও পড়ুন: রাস্তার পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

শনিবার বিকেলে বুশরাকে মারধর করে তার শ্বশুরবাড়ির লোকজন। এই কথা বুশরা তার বাবাকে জানালে তার বাবা বুশরাকে বাড়িতে আনার জন্য গেলে জামাই উল্টো গালাগালি করে শ্বশুরকে তাড়িয়ে দেয়। সন্ধ্যার পরে  ইয়াকুব ফোন করে তাকে জানায় বুশরা গলার দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত বুশরা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামের আ. সোবহান শরীফের মেয়ে। তার ১৮ মাসের একটি কন্যাসন্তান রয়েছে।


একাত্তর/এসজে 

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর