নড়াইলে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০২:৫৫ পিএম

নড়াইলে মো. আজহারুল ইসলাম নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরো একবছরের জেল।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

মো. আজহারুল ইসলাম সাতক্ষীরা জেলার কলারোয় থানার দিগং বিশ্বাস পাড়ার খোরশেদ আলি বিশ্বাসের ছেলে। তিনি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৮ নভেম্বর দুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় নড়াইল সদর থানার নিরালী বাহিরগ্রাম বাজারের ব্রিজের উপর থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ আসামিকে আটক করে পুলিশ। পরে নড়াইল সদর থানায় এ এস আই সুজন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

আরও পড়ুন: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ

নয়জনের সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়। এছাড়া জব্দকৃত ফেনসিডিলগুলো ধ্বংস করার নির্দেশ দেয়া হয়েছে।

একাত্তর/আরএ

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর