রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরা ঠেকাতেই মুহিবুল্লাহকে হত্যা

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০৩:৩৩ পিএম

মিয়ানমারে ফেরত যাওয়ার পক্ষের রোহিঙ্গাদের নেতা তৈরি হওয়ায় ভয় ছিল প্রত্যাবাসন বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর। তাই মুহিবুল্লাকে হত্যা করে প্রত্যাবাসন থামিয়ে দিতে চেয়েছিল উগ্রবাদী রোহিঙ্গা গোষ্ঠী।

কিলিং মিশনে অংশগ্রহণকারী আটক রোহিঙ্গা আজিজুল হক, আনাছ, মুরশিদ ও নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে এসব তথ্য। 

শনিবার (২৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য নিয়ে জানান এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক। 

তিনি বলেন, মুহিবুল্লাহ হত্যা পরিকল্পনায় রোহিঙ্গা আজিজুল হকের নেতৃত্বে শেষ বৈঠকটি ছিল ঘটনার দুইদিন আগে ক্যাম্পের মরকজ পাহাড়ে। 

বৈঠকের দুইদিন পর রাতে প্রত্যাবাসনের বিষয়ে কথা বলার বাহানায় মুহিবুল্লাকে তার অফিসে ডেকে নিয়ে আসে রোহিঙ্গা  মুরশিদ।

এরপর মুরশিদ মুহিবুল্লাহ অফিসে থাকার বিষয় নিশ্চিত করে কিলিং মিশনের বাকী সদস্যদের খবর দেয়।

আরও পড়ুন: পীরগঞ্জকাণ্ডে নাটের গুরু সৈকত আর রবিউল উসকানিদাতা

১৯ জন সদস্যের স্কোয়াডের পাঁচ অস্ত্রধারীরা এসে পরপর চারটি গুলি চালায় মুহিবুল্লাহর বুকে। তখন পাহারায় ছিল আনাছ ও নুর মোহাম্মদ। হত্যাকাণ্ড শেষ করতে সন্ত্রাসীরা সময় নিয়েছিল দুই মিনিট। 

নাঈমুল হক বললেন, মুহিবুল্লাহ রোহিঙ্গাদের বড় নেতা হয়ে উঠায় ভয় ছিল প্রত্যাবাসন বিরোধী সন্ত্রাসীদের।

তবে নাঈমুল হক নির্দেশদাতাদের নাম বলতে না পারলেও, বলেছেন সব সন্ত্রাসীদের একে একে ধরা হবে।

নতুন করে স্কোয়াডের চার রোহিঙ্গাসহ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় ২৩ দিনে এখন পর্যন্ত ৮৬ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন।


একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর