শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ থেকে সম্প্রীতির ডাক

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০২:৪৫ পিএম

দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা, হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন ও লুটের প্রতিবাদ জানিয়ে সারাদেশে মানববন্ধন ও সমাবেশ করেছে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী।

এ সময় আলেমরা বলেন, অন্য ধর্মের মানুষের ওপর হামলা কখনই ইসলাম সমর্থন করে না। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে এক ডাকও দিয়েছে তারা।

সাম্য-মৈত্রীর সুদৃঢ় বন্ধনই হলো মানুষের পরিচয়। তাই এবার চট্টগ্রামের গণিবেকারী মোড়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন চট্টগ্রাম আলীয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী।

সময়ের সঙ্গে সঙ্গে মানববন্ধন ছড়িয়ে যায় বন্দরনগরীর এক কিলোমিটার এলাকায়। ব্যতিক্রমী এ মানববন্ধনে পরে যুক্ত হন নানা স্কুল কলেজের শিক্ষার্থীরাও।

রোববার এই সম্প্রীতি সমাবেশ ও মানববন্ধনে অংশে নিয়ে সবাই জানালেন, অন্য ধর্মাবলম্বীদের প্রতি জুলুম-অত্যাচার মোটেও ইসলাম সমর্থন করে না।

তারা জানান, যারা মণ্ডপে হামলা করে তারা মুসলমান হতে পারে না। মানুষে মানুষে হানাহানি ইসলাম পছন্দ করে না। যারা এমন কর্মকাণ্ড করে, তারা ভালো মানুষ হতে পারে না।

বক্তারা বলেন, এদেশ হিন্দু-মুসলিমসহ সকল সম্প্রদায়ের। কিন্তু একটি চক্র এ সুসম্পর্ক বিনষ্টের জন্য অপচেষ্টা চালিয়ে আসছে। এ অপশক্তির বিরুদ্ধে সবাই এক হয়ে রুখে দাঁড়াতে হবে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ছিলো সব কিছুর ঊর্ধ্বে। তাই সম্প্রীতি রক্ষায় সবাইকে এক থাকার আহবান ছিলো নোয়াখালীর সমাবেশ থেকে।

দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার প্রতিবাদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রচেষ্টার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন।

নেত্রকোনাতেও চিকিৎসকদের কর্মসূচি থেকে যে কোন মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ডাক এসেছে। তাদের মতে, সম্প্রীতি না থাকলে দেশে শান্তিশৃঙ্খলা বিনষ্ট হয়।

আরও পড়ুন: শহীদ মিনারে সম্প্রীতি সমাবেশ কাল

সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়- ঘর বাড়ি হামলা ভাংচুর ও আগুনের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বিএমএ ও জেলা পূজা উদযাপন পরিষদ।

সাম্প্রদায়িক সন্ত্রাস, নির্যাতনে জড়িতদের বিচার দাবিতে নড়াইলের আদালত সড়কে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিকসহ সর্বস্তরের মানুষ।

একাত্তর/আরএ

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং ট্রলারের মাধ্যমে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরার নামে নির্বিচারে মাছের ডিম, রেনুপোনা ও জীববৈচিত্র্য ধ্বংস বন্ধের দাবিতে উপকূলীয় পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন করেছেন জেলেরা। 
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৮১৬ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩১টি শিশু। 
একটি সমৃদ্ধ, প্রগতিশীল ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশপ্রেমিক নাগরিক, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা এবং গবেষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
নেত্রকোণায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলার খালিয়াজুড়ী উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে শনিবার সন্ধ্যায় বহুল প্রতিক্ষীত দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাম্প্রতিক সময়ে দুই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর