ইজিবাইক ছিনতাই করতে চালককে গলা কেটে হত্যা

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০২:২৮ পিএম

জয়পুরহাট সদর উপজেলার দোগাছি গুচ্ছগ্রামে এক অটোচালকের জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শফিকুল ইসলামের (৩০) সদর উপজেলার খাসপাহনন্দা গ্রামে।

স্বজনরা জানায়, রোববার সকালে প্রতিদিনের মতো ভাড়া খাটানোর জন্য ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন শফিকুল। কিন্তু রাতে আর বাড়িতে ফেরেননি।

সোমবার (২৫ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের গুচ্ছগ্রাম সংলগ্ন শিমুলতলীর পাশে ধানখেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে, পুলিশ তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

পুলিশের ধারণা, ইজিবাইক ছিনিয়ে নিয়ে তাকে গলা কেটে হত্যার পর ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: শাহজালালে করোনা পরীক্ষা চলছে ঝুঁকিপূর্ণ পরিবেশে

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, ইজিবাইক ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।


একাত্তর/আরএ

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর