আন্দোলনে অটল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০৮:১০ পিএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার অভিযোগে শিক্ষিকা ফারহানার ইয়াসমীন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলনে অটল রয়েছেন। 

তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর, শুক্রবার ঢাকায় সিন্ডিকেট কমিটির সভায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়া ক্ষুব্ধ হন তারা।

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের মুখে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলো কর্তৃপক্ষ। 

কিন্তু কমিটির সাথে কথা না বলায় শিক্ষক ফারহানা ইয়াসমীনের সাক্ষ্য ছাড়াই বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।

পরের দিন শুক্রবার তদন্ত প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তোলা হলেও, শিক্ষক ফারহানার বিরুদ্ধে কোন ধরনের সিদ্ধান্ত নেয়া হয়নি। 

এতে আন্দোলনরত শিক্ষার্থীরা আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অবরোধের আগে শিক্ষার্থীর মধ্য থেকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শামিম হোসেন একাডেমিক ভবনের চার তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। 

আরও পড়ুন: রবি শিক্ষার্থীদের চুল কেটে দেয়ার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

শিক্ষার্থীদের কারণে তার সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর আবার তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ ৩৫ জন।

আলোচনা ফলপ্রসূ না হওয়ায় প্রশাসনিক ভবনের মূল ফটকে তালাবদ্ধ করে বাইরে অবস্থান করে শিক্ষার্থীরা। এক সময় শিক্ষকরা বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।  

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ক্যাম্পাসে আসে। পরে রাত আড়াইটার দিকে পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরুদ্ধ রেজিস্ট্রার ও শিক্ষকদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেন।

ভোর রাতে প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা খুলে দেওয়ার পর নিজ নিজ বাসায় চলে যান শিক্ষক-কর্মকর্তারা।

সোমবার সকাল হতেই আবারো ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, শিক্ষক ফারহানাকে বাঁচানোর চেষ্টা করছে একটি মহল। 

আন্দোলন চলার সময় শামীম নামে ২য় বর্ষের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসক। 

গত ২৬শে সেপ্টেম্বর থেকেই ১৪ জনের চুল কেটে দেয়া ঘটনায় শিক্ষক ফারহানা ইয়াসমীন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলনে নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।



একাত্তর/এসজে
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আজ যমুনা সেতু পশ্চিম গোলচত্ত্বরে ব্লকেড (অবরোধ) কর্মসূচি পালন করেছেন...
আগামীকাল বৃহস্পতিবার যমুনা সেতুর পশ্চিম সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়ে দীর্ঘ ৬ ঘণ্টা পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ ব্লকেড (অবরোধ) স্থগিত করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রেল ব্লকেড কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর