আগুনমুখা নদীতে অবৈধ বালু উত্তোলন

ড্রেজারের পাঁচ শ্রমিককে তিন মাসের জেল, একজনকে জরিমানা

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৭:১৫ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের পাঁচ শ্রমিককে তিন মাসের জেল ও একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর দুইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাশফাকুর রহমান এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, উপজেলার আগুনমুখা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল একটি মহল। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করে ড্রেজারের ছয় শ্রমিককে আটক করা হয়।

আটক হওয়া নিউ মামনি ড্রেজারের আল আমিন, মঈনিয়া ড্রেজারের নাজমুল প্রধান, খান-২ ড্রেজারের মাছুম গাজী, কুদ্দুস মুন্সি ও আর্শেদ প্যাদা নামের পাঁচ শ্রমিকের প্রত্যেককে তিন মাস করে করাদণ্ড এবং শামিম নামের এক শ্রমিককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আরও পড়ুন: নির্যাতনের পর তালাবদ্ধ করে রাখার তিনদিন পর গৃহিণীকে উদ্ধার

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাশফাকুর রহমান বলেন, আগুনমুখা নদীর রাঙ্গাবালী অংশে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে প্রকৃতি ও পরিবেশের ক্ষতির শঙ্কা ছিল। তাই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এ কাজে জড়িত ছয় জনকে আটক করা হয়।

আটককৃত প্রত্যেককে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪/১১ তৎসহ দণ্ডবিধি ১১৫ বিধান মোতাবেক জেল-জরিমানা করা হয়। রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  


একাত্তর/টিএ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
বৃহস্পতিবার থেকে উত্তর আমেরিকার মাটিতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের গ্রেটেস্ট শো অন আর্থ। আর বিশ্বমঞ্চে বল গড়ানোর আগেই ওপার বাংলার মতো এপার বাংলাতেও শুরু হয়ে গেছে ফুটবলপ্রেমীদের চেনা উন্মাদনা। তবে...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, লো-ভোল্টেজ সমস্যা ও অস্বাভাবিক লোডশেডিংয়ের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর