নোয়াখালীর চাটখিল পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের বাড়ি থেকে অপহৃত দুই বছরের শিশু মরিয়মকে সাত দিন পর লক্ষীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহরনকারী মুন্নি আক্তারকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বেগমগঞ্জ মডেল থানায় নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
চাটখিল থানার সহকারী পুলিশ সুপার সার্কেল সাইফুল ইসলাম জানান, চাটখিল পৌর এলাকার খোরশেদ আলমের বাড়ীতে ভাড়াটিয়া জাকির হোসেনের স্ত্রী রোমানা বেগম দুই সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। একই বাড়িতে অপহরকারী মুন্নিও ভাড়াটিয়া হিসেব বসবাস করে আসছে।
আরও পড়ুন: পাটুরিয়া ঘাটে ফেরিডুবি
গত ১৯ অক্টোবর সকাল ১০টার সময় রোমানা কাজের সূত্রে বাইরে গেলে এ সুযোগে তার দুই বছরের শিশু মরিয়মকে নিয়ে মুন্নি পালিয়ে যায়। এ ব্যাপারে চাটখিল থানায় মামলা হলে পুলিশ মুন্নির বন্ধ থাকা মোবাইল ফোনের সূত্র ধরে মঙ্গলবার লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ঝাউগঞ্জ এলাকার মুন্নির বাবার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে।
একাত্তর/এসজে
