ওসি’র মোবাইল নাম্বার ক্লোন করে প্রার্থীদের কাছে চাঁদা দাবি

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৮:৩৮ পিএম

নওগাঁর রাণীনগর থানার ওসি’র অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে ইউপি নির্বাচনের প্রার্থীদের কাছে চাঁদা দাবি করছে একটি চক্র। শনিবার (৩০ অক্টোবর) সকাল থেকে এই ঘটনা ঘটছে। চক্রটিকে দ্রুত খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ একাত্তরকে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কিছু দুস্কৃতিকারী আমার অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে শনিবার সকাল থেকে বিভিন্ন প্রার্থীদের নিকট অর্থ দাবি করছে। এমন ঘটনা প্রার্থীরা থানায় এসে জানালে তিনি বিষয়টি জানতে পারেন। এ ব্যাপারে প্রার্থীদের সর্তক থাকতে মোবাইল ফোনে এবং প্রত্যেককে সর্তক থাকতে Oc Raninagar ফেসবুক পেজ থেকে সতর্কতা মূলক একটি স্ট্যাটাস দেয়া হয়েছে। 

ওসি আরো জানান, ঘটনা জানার সাথে সাথে উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। দ্রুত চক্রটিকে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে চক্রটি থেকে সর্তক থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।


একাত্তর/এসএ

যে সব ঘাট সরকারিভাবে ইজারা দেওয়া হয়েছে, সেসব ছাড়া অন্য কোথাও তরমুজ নামানোর জন্য এক টাকাও কেউ দেবেন না। কেউ চাঁদা চাইলে তাকে বেঁধে রেখে আমাকে খবর দেবেন।
মেহেপুরে এক শ্রমিক লীগ নেতার বাড়িতে চাঁদা চেয়ে দাফনের সরঞ্জাম পাঠিয়েছে দুর্বৃত্ত। এতে দুটি বোমা সদৃশ বস্তুসহ প্রাণনাশের হুমকি দিয়ে একটি চিরকুট পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ এগুলো জব্দ করেছে।
মোটা অঙ্কের চাঁদা দাবি করে বাড়িঘরে হামলা করার পর স্থানীয় জনতার গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। তবে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন আরও কয়েকজন। 
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর