চাঁদা চাইতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০২:১৪ পিএম

মোটা অঙ্কের চাঁদা দাবি করে বাড়িঘরে হামলা করার পর স্থানীয় জনতার গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। তবে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন আরও কয়েকজন। 

শুক্রবার রাতে বগুড়ার কাহালুু উপজেলার সীতাকমলা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম রাকিব (২৪)। তার বাড়ি একই উপজেলার পরিশেষ গ্রামে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, শুক্রবার রাতে সীতাকলমা গ্রামের ফণীন্দ্রনাথের বাড়িতে গিয়ে আতা বাহিনীর লোকজন ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা বাড়িঘরে হামলা চালায় এবং একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এ সময় ফণীন্দ্রনাখের পরিবারটির চিৎকার ও কান্নাকাটি শুনে স্থানীয় লোকজন জড়ো হয়ে আতা বাহিনীর ১০ থেকে ১২ জনকে ধাওয়া করে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। 

শাহীনুজ্জামান বলেন, ধাওয়া খেয়ে পালানোর সময় আতা বাহিনীর সদস্য রাকিব গ্রামবাসীর হাতে ধরা পড়লে তাকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাকিবের। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

আরবি
বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর