কেউ চাঁদা চাইলে বেঁধে রেখে খবর দেবেন: এমপি এবিএম মোশাররফ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

যে সব ঘাট সরকারিভাবে ইজারা দেওয়া হয়েছে, সেসব ছাড়া অন্য কোথাও তরমুজ নামানোর জন্য এক টাকাও কেউ দেবেন না। কেউ চাঁদা চাইলে তাকে বেঁধে রেখে আমাকে খবর দেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো দ্বিধা নেই। এ ক্ষেত্রে জিরো টলারেন্স। 

নির্বাচন পরবর্তী সময়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি রাঙ্গাবালী সফর করেন। প্রথমে উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, কৃষকরা মাথার ঘাম ঝরিয়ে তরমুজ উৎপাদন করেন। অথচ কিছু স্থানে প্রতি পিস তরমুজে ১-২ টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। সরকারি ইজারা দেওয়া ঘাটে নির্ধারিত টাকা নেওয়া হলে সমস্যা নেই, কিন্তু যত্রতত্র ঘাট বসিয়ে টাকা আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ বাঁধলে কোনো অসুবিধা নাই। সন্ত্রাসী বাঁধলে কোনো অসুবিধা নাই। আপনাদের সঙ্গে আমি আছি। কারণ, আমি ওয়াদা করেছিলাম-আগামী দিনে একটি সুন্দর রাঙ্গাবালী আপনাদের উপহার দিবো।

নানা অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকারি তালিকাভুক্ত ঘাট ব্যতীত খাস আদায়ের কথা বলে তহশিলদার একটি কাগজ দিয়ে যে কোনো একজনকে দেখাশোনার দায়িত্ব দেন, এরপর একটি ঘাট করে প্রতি পিস তরমুজে ১-২ টাকা করে আদায় করা হয়। এতে কৃষকরা হয়রানির শিকার হন। কৃষক বাঁচাতে হবে, হয়রানি বন্ধ করতে হবে।

দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, মাস্তানি বা মানুষের ক্ষতি করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না উল্লেখ করে দলের নেতাকর্মীদের সতর্ক করে জানান, দলের কেউ জড়িত থাকলেও প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। 

এ সময় তিনি আরও বলেন, চলতি মাসে সম্ভব না হলেও আগামী মাসে খাল খনন প্রকল্প শুরু করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় ও আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার প্রমুখ।

আরবিএস
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
বঙ্গোপসাগরে এখন কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না, তার ওপর যোগ হয়েছে জলদস্যুতার আতঙ্ক। তবে সাধারণ কোনো ডাকাত দল নয়; অভিযোগ উঠেছে, মাছ ধরার আড়ালে বড়ো ট্রলার নিয়ে একশ্রেণির জেলে রূপী দস্যু হামলা...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর