শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে অচলাবস্থা

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১২:০৬ পিএম

নাব্য সঙ্কট ও তীব্র স্রোতের কারণে প্রায় অচলাবস্থায় রয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট। অন্যদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও ঘাট সঙ্কটের কারণে যানবাহনের চাপ বেড়েছে। দুই নৌরুটেই যাত্রী ও যানবাহন পারাপার করতে গিয়ে হিমসিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ।

রোববার (৩১ অক্টোবর) সকালেও ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারিচ পর্যন্ত চার কিলোমিটার এলাকায় যানবাহনের বাড়তি চাপ রয়েছে। 

যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাক ছাড়াও দৌলতদিয়া ঘাট থেকে বারো কিলোমিটার পিছনে গোয়ালন্দ মোড় এলাকা পর্যন্ত আরও দুই কিলোমিটার এলাকায় পারাপারের অপেক্ষায় আটকে পরে অন্তত সাতশ' যানবাহন।

চালকেরা জানান, এখন ঘাটের নাগাল পেতে প্রতিটি পন্যবাহি ট্রাককে অপেক্ষা করতে হচ্ছে চার থেকে পাঁচ দিন। আর যাত্রীবাহী বাসকে আগে যেতে দেওয়ার পরও অন্তত ৭ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। 

আরও পড়ুন: বিশ্বকে 'বাঁচানোর' রূপরেখা নিয়ে ইউরোপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক জামাল হোসেন জানান, পাটুরিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটের কাছে আমানত শাহ ফেরি ডুবে যাওয়ার কারণে ওই ঘাটটি বন্ধ রয়েছে। এছাড়া দৌলতদিয়ায় নদীর স্রোতের কারণে ফেরিগুলোকে লোডিং আনলোডিং হতে সময় লাগছে বেশি। আর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের যানবাহন এই নৌরুট ব্যাবহার করায় বাড়তি চাপ বেরেছে যে কারণে পারাপারে হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরও জানান, যাত্রী ভোগান্তির কথা চিন্তা করে যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধীকার ভিত্তিতে পারাপার করানো হচ্ছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৫ টি ফেরি দিয়ে পারাপার অব্যাহত আছে।


একাত্তর/আরবিএস  
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সশস্ত্র সদস্যরা তাকে...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় পানি সরবরাহ লাইনের খননকাজ চলাকালে মাটির নিচ থেকে রেকট লঞ্চর সদৃশ তিনটি ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকা ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে পুলিশ।...
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন বাড়াতে ক্ষুদ্র মার্চেন্টদের ওপর থেকে সার্ভিস চার্জ তুলে নেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনে চার্জের বিকল্প হিসেবে ভর্তুকি দেওয়া হবে এবং এ লক্ষ্যে একটি বিশেষ...
গত কয়েক মাসে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাঠামোতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে প্রধানমন্ত্রীর মধ্যে সেই...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সশস্ত্র সদস্যরা তাকে...
আগামীতে হজযাত্রীদের খাবারের ব্যয়সহ সামগ্রিক হজ প্যাকেজের খরচ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, হজ প্যাকেজের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর