‎সরকার বিগত সরকারের পথে, দেশ অন্ধকার গলিতে: ডা. শফিকুর

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম

জুলাই অভ্যুত্থানের পর সরকার জাতির কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে এবং আবারও বৈষম্যমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে বিগত সরকারের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত আজ পর্যন্ত এই আন্দোলনের ক্রেডিট নেয়নি, নিজেদের ‘মাস্টারমাইন্ড’ বলেও দাবি করেনি। তবে শুরু থেকেই আনুষ্ঠানিকভাবে জামায়াত শিক্ষার্থীদের পাশে ছিলো। জামায়াত জাতির প্রয়োজনে যতোবার প্রয়োজন ততোবার ঝাঁপিয়ে পড়ে। আন্দোলনের বীর যোদ্ধারা আহত হয়েও পিছপা হননি। কিন্তু জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ না করে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে।

প্রশাসনের সর্বস্তরে দলীয়করণের সমালোচনা করে জামায়াত আমির বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করেছিলো কোটা ও বৈষম্যের বিরুদ্ধে। তবে আজ প্রতিটি জায়গায় নতুন করে দলীয়করণ করা হচ্ছে। প্রশাসনের এই নির্লজ্জ দলীয়করণ পুরো জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। দেশ আবারও অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছে, তবে আমরা সেই অন্ধকার পথে যাবো না।

তিনি আরও দাবি করেন, আমাদের আপসের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু আমরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা থামবো না। সরকারকে প্রতিশ্রুতি ভঙ্গের এই পথ থেকে অবিলম্বে ফিরে আসতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, আমাদের নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এবং অন্যায়ের কাছে কারও কাছে মাথানত করবো না।

মতবিনিময় সভায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আন্দোলনে আহত ব্যক্তিরা এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনে রাজনৈতিক নিয়োগ বাতিল এবং নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষ ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি...
নির্বাচন কমিশনে (ইসি) সদ্য নিয়োগ পাওয়া অতিরিক্ত সচিব শামসুল আলমের বিরুদ্ধে সরাসরি দলীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে অবিলম্বে তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই...
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অন্যায় একসাথে চলবে না, নৈতিকতার প্রশ্নে জামায়াতে কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বন্ধুদের হাতে রঙিন ব্যান্ড বাঁধা, সারপ্রাইজ গিফট দেওয়া আর সোশ্যাল মিডিয়ায় মিষ্টি সব বার্তা পাঠাতে আমরা অভ্যস্ত। কিন্তু প্রতি বছর আগস্টের শুরুতেই একটাই খটকা মাথায় ঘোরে, আসল 'বন্ধু দিবস' বা...
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এনসিপির অভিযোগ, স্থানীয়...
গ্রামের কাঁচা মেঠোপথ, দুপাশে সবুজ ধানক্ষেত। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই দুর্গম কাদা-মাটির পথ ধরেই প্রতিদিন দৌড়াতে শুরু করতো ১৪ বছরের এক কিশোরী। পরনে সাধারণ পোশাক, পায়ে হয়তো খুব দামি জুতোও ছিলো না;...
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর পরামর্শ ও মস্তিষ্কে পরিচালিত হচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে এনসিপি ‘নতুন বন্দোবস্তের’ নামে ভণ্ডামি ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর