পিতাকে হত্যার দায়ে পুত্রের আমৃত্যু কারাদণ্ড

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৪:০৫ পিএম

জামালপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের আমৃত্যু সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে জামালপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ জুলফিকার আলী খান এই দন্ডাদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ইসলামপুর উপজেলার কৃষ্ণনগর (পুর্ব শশারিয়াবাড়ী) এলাকার অজর উদ্দিন তার পুত্র রুকনুজ্জামানকে হাফেজি লাইনে লেখাপড়া করান। ২০১২ সালের রমযান মাসে ছেলেকে গ্রামের মসজিদে ইমামতি করতে বলেন অজর উদ্দিন।

সে সময় ছেলে ইমামতি করতে রাজি না হওয়ায় তিনি ছেলেকে বকা দেন। ওই ঘটনার জেরে, ২০১২ সালের ২১ জুলাই রাতে নিজ বাড়িতে সেহরী খেতে বসেন অজর উদ্দিন ও তার স্ত্রী কমলা বেগম। তখন রুকনুজ্জামান খোকন বাঁশের লাঠি দিয়ে তার পিতাকে পিটিয়ে হত্যা করেন। 

আরও পড়ুন: উখিয়ায় অস্ত্র কারখানার খোঁজ, তিনজন আটক

এ ঘটনায় নিহতের স্ত্রী কমলা বেগম বাদী হয়ে ছেলে রুকনুজ্জামান খোকনকে আসামী করে ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ১৪ জন স্বাক্ষীর মধ্যে ১২ জনের স্বাক্ষ্যের ভিত্তিতে পিতাকে হত্যার দায়ে পুত্র রুকনুজ্জামান খোকনকে আমৃত্যু সশ্রম করাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন আদালত।


এল্কাত্তর/এসএ

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর