চিরকুটে আট নির্যাতনকারীর নাম লিখে টিকটকারের আত্মহত্যা

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১০:৪৭ এএম

সোনাগাজীতে টিকটক ভিডিও নিয়ে স্থানীয় কয়েকজনের হাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার ইমরান হোসেন (১৮) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে ‘সুইসাইড নোটে’ নির্যাতনকারীদের নাম লিখে যান ইমরান।

রোববার (৭ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিম চর দরবেশ এলাকায় নিজ বাড়ির ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ইমরান হোসেন (১৮) পশ্চিম চর দরবেশ এলাকার মো. মাঈন উদ্দিনের ছেলে। ইমরান পেশায় নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি) ছিলেন। 

ইমরানের পরিবার বলছে, তার লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে মৃত্যুর কারণ ও নির্যাতনকারী আটজনের নাম লিখে গেছেন ইমরান।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ইমরানের বাবা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

মৃত্যুর পর ইমরানের বিছানার নিচ থেকে একটি চিরকুট পাওয়া যায়। সেই চিরকুটে বরাত দিয়ে ইমরানের পরিবার জানায়, কয়েক দিন আগে উপজেলার পশ্চিম চর দরবেশ ও আদর্শগ্রাম এলাকায় মুছাপুর সড়কে গিয়ে ইমরান একটি টিকটক ভিডিও বানান। ভিডিও করার সময় ভুলবশত স্থানীয় এক মেয়ের ছবি উঠে যায়। 

সেই ছবি তোলাকে কেন্দ্র করে স্থানীয় আটজন যুবক ইমরানকে জিজ্ঞাসাবাদ করেন। এতে ইমরান ভুল স্বীকার করে তাদের কাছে ক্ষমা চান। এরপরও ওই যুবকেরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে চর দরবেশ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পলান উদ্দিন বলেন, কয়েকদিন আগে টিকটক করার সময় স্থানীয় এক মেয়ের ছবি ভিডিওতে থাকা নিয়ে ওই মেয়ের ভাইসহ সাত-আটজন ইমরানকে মারধর করেছেন। ইমরান তাদের কাছে বিষয়টির জন্য ক্ষমা চেয়েছিলেন।

এরপরও গতকাল সন্ধ্যায় স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে গেলে আবারও ইমরানকে হুমকি-ধমকি দেওয়া হয়। তাদের নির্যাতন ও অপমান সইতে না পেরে ইমরান আত্মহত্যা করেছেন।

ইমরানের বাবা মাঈন উদ্দিন বলেন, আমার ছেলে শ্রমিক। রাজমিস্ত্রির কাজ করে খায়। অপমান সইতে না পেরেই সে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আমি শিগগির মামলা করব।

আরও পড়ুন: প্রয়াত বাংলাদেশী কূটনীতিক মুয়াজ্জেম আলী পেলেন ‘পদ্মভূষণ’

তিনি আরও বলেন, ইমরান কাগজে যেসব ছেলেদের নাম লিখে গেছে, তাদের আমরা চিনি। নাম মনে নেই। কাগজে সব লেখা আছে। কাগজটি আজ (সোমবার) সকালে পুলিশকে দিয়েছি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ১৮ বছরের ওই ছেলের মৃত্যু নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর পর তার বিছানার নিচ থেকে উদ্ধার হওয়া ‘সুইসাইড নোটে’ উল্লেখ করা ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। যাদের নাম উল্লেখ আছে, তাদের বিষয়েও পুলিশ খোজখবর নিচ্ছে।


একাত্তর/আরবিএস

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর