নড়াইলে আপন বোনকে হত্যা মামলায় ভাই রিপন মোল্যাকে (৪০) মৃত্যুদণ্ড ও কুড়ি হাজার টাকা জরিমানা করেছে জেলা ও দায়রা জজ মুন্সি মোঃ মশিয়ার রহমান। সোমবার (১৫ নভেম্বর) সকালে এ আদেশ দেন তিনি।
২০১৯ সালের ১১ নভেম্বর, নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কালিনগর গ্রামের মোকসেদ মোল্যার ছেলে রিপন মোল্যা তার আপন বোন ফাতেমা বেগমকে পারিবারিক বিরোধের জেরে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন। এরপর বাঁশের লাঠি দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে। স্বাসরোধ করে হত্যা করে।
এ ঘটনায় মোকসেদ মোল্যা বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা করে। এই মামলায় আদালত রিপন মোল্যকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও কুড়ি হাজার টাকা জরিমানার আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামী জেলহাজতে আটক আছে।
একাত্তর/ এনএ
