বান্ডিলে 'লটারি, ভাগ্য পরিবর্তন' লেখা ৬৬ লাখ টাকা উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ০৩:৪৭ পিএম

লালমনিরহাটে জেলখানা সড়কের একটি কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৬৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে একহাজার টাকার নোটের ৬৬টি বান্ডিল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, এক ব্যক্তি রাত সাড়ে আটটার দিকে কালভার্টের নিচে মাছ ধরতে ফাঁদ পাতে। এসময় কাঁদার মধ্যে হাত দিতেই একটি টাকার বান্ডিল উঠে আসে। এ সময় ওই ব্যক্তি স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় এক বস্তা টাকা উদ্ধার করে।

আরও পড়ুন: সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু

পুলিশ সূত্রে জানা গেছে, কালভার্টের নিচে বান্ডিলগুলো পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সদর থানার এস আই নুর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে গিয়ে বস্তায় বাঁধা বান্ডিলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

সদর থানার ওসি মো. শাহ আলম বলেন, প্রত্যেক টাকার গায়ে লেখা আছে লটারি, ভাগ্য পরিবর্তন ও সাথী সংঘ। টাকাগুলো ভেজা অবস্থায় পানি থেকে তোলা হয়েছে। কে, কী কারণে টাকাগুলো এই জায়গায় ফেলে গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে তা বের করে আনতে অনুসন্ধান করা হবে বলে জানান তিনি।


একাত্তর/টিএ

লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দ্বার খুলে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর এই প্রকল্পের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর