সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১১:৩২ এএম

সায়েদাবাদ জনপথ মোড়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মোঃ কবির দেওয়ান (৩৮) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৭ নভেম্বর) রাত পৌনে ১০টায় দিকে তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার ভোরে মোঃ রিপন জমাদার (৪০), সকালে মোঃ কালাম (৫০)ও রাতে মোঃ শফিক(৫০) মৃত্যুবরণ করেন। রোববার বিকেলে মারা যাওয়া বিশ্ব নাথ দত্তসহ এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক সার্জন ডাঃ এস.এম. আইউব হোসেন বলেন, কবিরের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

আরও পড়ুন: দারিদ্র্য থেকে মুক্তি পেতে বিক্রি হচ্ছেন আফগান নারীরা

রবিন নামের আরও একজন প্রাথমিক চিকিৎসা নিচ্ছে।

উল্লেখ্য গত শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সায়েদাবাদে ঘটা এই ঘটনায় ছয়জন দগ্ধ হয়। মৃত কবির শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার খলিল দেওয়ানের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন। শ্যামপুর মিরহাজিরবাগে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন বলে জানান মৃতের শ্যালক আব্দুল মালেক।


একাত্তর/টিএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর