পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে ও দখিনের কবিয়াল সংগঠনের সহযোগিতায় নবান্ন ও লোকজ সাংস্কৃতিক উৎসব ১৪২৮ উদযাপিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক মো. কামাল হোসেন শহরের ঝাউতলায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী পর্বে আলোচনা, পিঠা উৎসব ও পরে জেলা শিল্পকলা একাডেমীর ও জেলা শিশু একাডেমীর সাংস্কৃতিক দল সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
বিকেলে ২য় পর্বে দখিনের কবিয়াল সাংস্কৃতিক দলের আয়োজনে রাখাইন নৃত্য, বাউল গান, পুঁথি পাঠ, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজন পরিবেশন করে।
আরও পড়ুন: এপ্রিলের মধ্যে নোয়াখালীর সব মেয়াদোর্ত্তীণ কমিটির সম্মেলনের চিন্তা
নবান্ন উৎসবে অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইসরাত জাহান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর মানুষ।
একাত্তর/আরএ
