রুটিন দেখতে ভুল, এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০২:৩২ পিএম

পরীক্ষা দিতে না পারায় স্বপন কুমার রায় (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী ইদুর মারা ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২২ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ফরিঙ্গাদিঘি গ্রামে এ ঘটনা ঘটে। স্বপন কুমার সুভাস কুমার রায়ের ছেলে। সে নেকমরদ কারিগরি কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

থানা সূত্রে জানা গেছে, ২১ নভেম্বর স্বপনের পরীক্ষা ছিল। কিন্তু ভুল করে পরীক্ষার রুটিনে পরীক্ষা নেই দেখে ঐদিন সে পরীক্ষা দিতে যায়নি। একইদিন বিকেলে সহপাঠীর কাছে স্বপন জানতে পারে তার পরীক্ষা ছিল। এ কথা শুনে স্বপন মানসিক ভাবে ভেঙে পড়ে। রাতে সে খেয়ে দেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে। 

রাত ১১ টার দিকে স্বপন ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট। বাড়ির লোকজন ঘটনা জানতে পেরে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তাকে। পরে রংপুর মেডিক্যাল হাসপাতালে নেয়ার সময় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তারা লাশ সৎকার করার জন্য এডিএম বরাবর একটি লিখিত আদেশ আনায় লাশ সৎকার করা হয়। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 


একাত্তর/এসএ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর