ট্রিপল নাইনে ফোন, কাউন্সিলর হত্যায় অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০৬:৪০ পিএম

কু‌মিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সৈয়দ মো. সোহেলসহ দুইজনকে গুলি করে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডে ব্যবহৃত এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ। 

উদ্ধারকৃত অস্ত্র ও গোলা-বারুদের মধ্যে রয়েছে ২টি এল‌জি, ১টি পাইপগান, ১২ রাউন্ড ৩০৩ রাই‌ফে‌লে গু‌লি, কা‌লো কস‌টেপে মোড়া‌নো কৌটায় অবিস্ফোরিত ১৫ থেকে ২০টি হাত বোমা, এক‌টি লোহার রড এবং কা‌লো রং এর ২টি শার্ট রয়েছে। 

জানা যায়, নগরের কোতয়ালী ম‌ডেল থানাধীন সংরাইশ সা‌কি‌নে জনৈক র‌হিম ডাক্তা‌রের বাসার গ‌লি লাগোয়া মো. বেলাল আহ‌মেদের (৬৫) টিন‌শেড বি‌ল্ডিং (তাজেহা লজ) এর দেয়াল ও রাস্তার পা‌শের বাউন্ডারি দেয়া‌লের এক ফুট ব‌্যবধা‌নের ফাঁকা জায়গায় ৩টি কা‌লো রঙের স্কুল ব‌্যা‌গ দেখা যায়। 

এরপর বাড়ির মা‌লি‌কের মে‌য়ে নিগার সুলতানা ৯৯৯ এ ফোন দি‌লে ঘটনাস্থ‌লে পু‌লিশ এসে ঘটনাস্থল কর্ডন ক‌রে রা‌খে ও এসব উদ্ধার করে। এসময় কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: করোনায় একদিনে তিন মৃত্যু, শনাক্ত ২৮৪

কুমিল্লা কোতয়ালী থানার ওসি আনোয়ারুল আজিম বলেন, ধারণা করা হ‌চ্ছে গতকা‌ল কাউ‌ন্সিলর হত‌্যাকান্ড শে‌ষে ঘাতকরা এসব ফে‌লে গেছে। 

সোমবার (২২ নভেম্বর) কুমিল্লা নগরের পাথুরিয়া পাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র সৈয়দ মো. সোহেল ও ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি হরিপদ সাহা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় আরও ৬ জন আহত হন।


একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর