গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র কিরণ

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০৭:৩৮ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত হওয়ার পর তার অবর্তমানে দায়িত্ব পালনের জন্য মন্ত্রণালয়ের মাধ্যমে তিন সদস্যের প্যানেল মেয়র মনোনীত করা হয়েছে। 

গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্যানেল মেয়র হলেন, সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ, ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা ও সংরক্ষিত ১০ ওয়ার্ডের কাউন্সিলর আয়েশা আক্তার। 

বৃহস্পতিবার (২৫ নবেম্বর) স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ২০(২) এর বিধানমতে গাজীপুর সিটি করপোরেশনের নিম্নলিখিত কাউন্সিলরগণের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি মেয়রের প্যানেল মনোনীত করা হলো।' 

তিনজনের তালিকায় প্রথমে যার নাম আসবে, তিনিই ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। তার অনুপস্থিতিতে দ্বিতীয় জন, পর্যায়ক্রমে তৃতীয়জন দায়িত্ব পালন করবেন।

প্যানেল মেয়রদের প্রধান আসাদুর রহমান কিরন গাজীপুর সিটি করপোরেশন ও সাবেক টঙ্গী পৌরসভার ৫ বার নির্বাচিত কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: রাশিয়ায় কয়লা খনি অগ্নিকাণ্ডে নিহত ১১, নিখোঁজ ৪৮

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ১৯ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ মো. জাহাঙ্গীর আলমকে গাজীপুরের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


একাত্তর/আরবিএস 

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর